1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ 946175811784769330 ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ Betrepublic Casino App: Online-Casino Spielen auf Deutsch পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

কালী পূজার বিভিন্ন মন্ডপ পরিদর্শনে রাউজান পৌর পূজা উদযাপন কমিটি

  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

 

রাউজান প্রতিনিধি:
শারদীয়া দুর্গোৎসবের পর রাউজানে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে শ্যমা পূজা ও দীপাবলী পূজা। সোমবার রাতে পূজার সার্বিক পরিস্থিতি ও পূজার্থীদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদ। পরে পৌর এলাকায় কালী পূজা মন্ডপ পরিদর্শন করেন পূজা উদযাপন পরিষদ। কমিটির নেতৃবৃন্দরা প্রথমে রাউজান পূর্ব গুজরা ইউনিয়নের অন্নদা ঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ মন্দির পরিদর্শন করেন। পরে নন্দীপাড়া কালী বিগ্রহ মন্দিরে চারদিন ব্যাপী বনার্ঢ্য আয়োজনে ফ্রী চক্ষু চিকিৎসা, নামসংকীর্ত্তন অনুষ্ঠান পরিদর্শন করা হয়। এছাড়াও রমজান আলীহাট নাথপাড়া কালী বাড়ী, গহিরা বিশ্বাসপাড়া, ডা: দীপক সরকার এর বাড়ি শ্যামা পূজা, দত্ত কুঠির, ফকিরহাট কালী বাড়ী, উমেশ পালিতের বাড়ী, তেজেন্দ্র শীল বাড়ী, অগ্রিবীণা সংসদ, পশ্চিম রাউজান মা কালী সংঘ, বাইন্যা পুকুর পাড়সহ ৪০টি পূজা মন্ডপে শ্যামা দীপাবলি উৎসব পরিদর্শন করেন নেতৃবৃন্দরা। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি সদীপ দে (সজীব), সহ-সভাপতি তপন চৌধুরী (মনু), সহ-সভাপতি সুমন ঘোষ বাবু, সহ-সভাপতি দিবাকর বোস, সাধারণ সম্পাদক দীপ্ত চৌধুরী,
সহ সাংগঠনিক সম্পাদক অর্ণব চৌধুরী, কোষাধক্ষ্য গোকুল চৌধুরী, দপ্তর সম্পাদক শুভ শীল, সহ দপ্তর সম্পাদক প্রভাকর বোস, গণসংযোগ সম্পাদক বাসুদেব রুদ্র, অভিজিৎ চৌধুরী, মিশু ধর প্রমুখ। পূজা উদযাপন কমিটির সভাপতি সদীপ দে (সজীব) বলেন, দীপাবলী উৎসবের আলোয় আলোকিত হয়ে কল্যাণের দিকে ধাবিত হওয়ার জন্য সনাতন ধর্মালম্বীদের আহ্বান জানানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন জীবন থেকে সকল দুঃখ কষ্ট মুছে গিয়ে নতুন আলোয় ভরে উঠুক প্রতিটি মানুষের। সাধারণ সম্পাদক দীপ্ত চৌধুরী বলেন, শ্যামা মায়ের পূজায় জগতের সকল মানুষের সুখ সমদ্ধি ও সৌভাগ্য নিহিত হয়। অশুভ শক্তির বিনাস ও শুভ শক্তির উদয় ঘটে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট