1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
Porównanie mechaniki gry ‘Royal Drop’ z ‘TVN Milionerzy’: Analiza podobieństw i różnic na przykładzie Vavada.waw.pl দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ 946175811784769330 ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ Betrepublic Casino App: Online-Casino Spielen auf Deutsch পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’

চট্টগ্রামের বন্দর এলাকায় পল্লী মঙ্গল কর্মসূচীর (পিএমকে) উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বন্দর এলাকায় অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী বিতরণ করেছে বেসরকারি ক্ষুদ্রঋণ সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)। মঙ্গলবার পিএমকে-এর বন্দর শাখা অফিস প্রাঙ্গণে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু এবং সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ প্রায় ৫০০ জন অসহায় রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন। ক্যাম্পে সেবা প্রদানকারী চিকিৎসকবৃন্দের মধ্যে ছিলেন ডা. জান্নাত আরা, ডা. হাসিবুর রেজা, ডা. মো. রুকাইবা ঝিলিক, ডা. মো. মুহিব সরকার, ডা. মো. আব্দুল্লাহ আল নোমান, ডা. মো. ইশতিয়াক আহমেদ, ডা. জীম সাগর, ডা. ফেরদৌসুর রহমান ও ডা. ইসমাইল হোসেন। ক্যাম্পের উদ্বোধন করেন পিএমকে-এর সহকারী কর্মসূচি ব্যবস্থাপক মো. কবির হোসেন, এ সময় আরও উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক মো. মনজুর রহমান, জোনাল হিসাব কর্মকর্তা মো. মাহফুজুর রহমান ও শাখার হিসাবরক্ষক চন্দ্র শেখর বড়ুয়া প্রমুখ।

সহকারী কর্মসূচি ব্যবস্থাপক মো. কবির হোসেন জানান, পিএমকে তাদের সকল শাখায় নিয়মিত স্বাস্থ্যসেবা দিয়ে আসছে, যার ধারাবাহিকতায় হালিশহর শাখায় বিনামূল্যে প্রেসক্রিপশন ও ওষুধের পাশাপাশি চক্ষু রোগীদের চশমা ও ড্রপ প্রদান করা হয়েছে। শাখা ব্যবস্থাপক মনজুর রহমান বলেন, ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে পিএমকে মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা ও গর্ভবতী মায়েদের সেবাসহ স্বাস্থ্য খাতে বিশেষ অবদান রেখে আসছে। হিসাবরক্ষক চন্দ্র শেখর বড়ুয়া উল্লেখ করেন যে, এলাকার সকল বয়সের অসহায় মানুষকে সেবা দেওয়ার এই ধারা তারা অব্যাহত রাখতে চান। এদিকে, বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে উপকৃত রোগীরা সংস্থার প্রধান নির্বাহী কামরুন্নাহার, উপ-প্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল এবং পিএমকে হসপিটালের প্রধান উপদেষ্টা ও হেড অব হেলথ ডা. কাজী সুদীপ্তা কবিরের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট