1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী দোহাজারীতে ‘মিনি সাজেক’ মাস্টারঘোনা-ধোপাছড়ি পাহাড়ি সড়ক ঘিরেই পর্যটনের নতুন সম্ভাবনা চট্টগ্রাম বিভাগে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস উদযাপন: অধিকার আদায়ের ডাক কুমিল্লায় মে দিবসে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল র‍্যালি হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে দোহাজারী কিল্লাপাড়া শাহী জামে মসজিদ নির্মাণে দোহাজারী কাজী ফার্মস এর পক্ষ থেকে ১ লক্ষ টাকা অনুদান প্রদান  সংবিধান সংস্কারে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহবান জানিয়েছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম। আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

চট্টগ্রামের রাউজানে এক রাতে দুটি মন্দির চুরি।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

 

রাউজান প্রতিনিধি :

রাউজানে মন্দিরে চুরির পর চোরের দল মন্দিরে আসবাপত্র ভাংচুর করেছে।

চট্টগ্রামের রাউজানে এক রাতে দুটি মন্দির চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার দিবাগত গভীর রাতে রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। জানা যায়, নোয়াজিষপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের দুলাল ডাক্তারের বাড়ি ও রবীন্দ্র ডাক্তার বাড়িতে পৃথক তালা ভেঙে মন্দির চুরির ঘটনা গুলো ঘটে। সেখান থেকে ৪টি ঘট, ঘটের স্বর্ণ, ২টি পিতলেত মূর্তি, পিতলের কাসা-ঘন্টা, পিতলের ২টি থালা, শরি ২, দানবক্সের টাকাসহ প্রায় ৬০-৭০ হাজার টাকার সামগ্রী চুরি হয়। একই রাতে প্রস্তাবিত সার্বজনীন শ্রী শ্রী শিব মন্দিরের তালা ভেঙে, ৩টি পিতলেত ঘট ও দানবক্সের টাকা মিলে ৫-৬ হাজার টাকা ক্ষতি হয়। এর আগে গত শনিবার রাতে একই ইউনিয়নের শ্রী শ্রী মগদেশ্বরী মন্দিরেও চুরির ঘটনা সংগঠিত হয়। সেখান থেকে বড় পিতলের ঘট ও দানবক্সের টাকা মিলে প্রায় ৮-১০ হাজার টাকা নিয়ে যায় চোরের দল। স্থানীয় সুজন রায় ও তপন নামে দুই ব্যক্তি বলেন, গত কয়েকেদিনের ব্যবধানে আমাদের এলাকার তিনটি মন্দির চুরির ঘটনা ঘটেছে। তা অত্যন্ত দুঃখজনক। আমরা লিখিত অভিযোগ বা মামলা করি নাই। তবে সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি সাহেব আসার কথা রয়েছে। উনার সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। এই প্রসঙ্গে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন ‘চুরি ঘটনার বিষয়ে আমি অবগত নই। আমি একটি অসুস্থ তাই জেনে বিস্তারিত জানাতে হবে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট