1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আমি মাঠে থাকলে তারা ভেসে যাবে। এজন্য আমাকে সরাতে তারা নানা ফন্দি এটেছে- সরওয়ার আলমগীর শাহছুফী সৈয়দ শফিউল বশর আলহাচানী আল মাইজভান্ডারী (কঃ) ৩ দিন ব্যাপী খোজরোজ শরীফের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। ভ্রাতৃত্বমূলক আচরণে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে চাইঃ সুন্নী জোটের প্রার্থী ইলিয়াছ নূরী কুঞ্জছায়া আশেকে মদিনা যুব কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মেরাজুন্নবী (সাঃ) উদযাপন নির্বাচনে রেড জোন রাউজান, মাঠে যৌথ নিরাপত্তা মহড়া। চন্দনাইশে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আজ আসছে একই পরিবারের ৩ জনের লাশ। কাল বিকাল ৩ টায় জানাযা। প্রবাসে এক বছরে ফটিকছড়ির ১৪ জনের মৃত্যু। রাউজানে তিনদিনে ২৪টি ড্রাইভিং লাইসেন্স ও নম্বরবিহীন মোটরসাইকেল আটক করে মামলা। রাউজান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে গোলাম আকবর খোন্দকারের অভিনন্দন। ফটিকছড়ির কাঞ্চননগরে আগুনে পুড়ল ৬ বসত ঘর।

চন্দনাইশের অসহায় দুই শিশুর চিকিৎসা সহায়তা ও অটোরিকশা প্রদান ফেব্রুয়ারীর নির্বাচন পিছিয়ে ফেলাতে ষড়যন্ত্র শুরু হয়েছে —রুহুল কবির রিজভী

  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

এসএম রাশেদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান-এর নির্দেশনায় ১৩ আগস্ট বুধবার বিকালে উত্তর সাতকানিয়ার কালিয়াইশে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে চন্দনাইশের অসহায় ও দুস্থ পরিবারের আলাদা দু’টি ছেলে শিশু সন্তানকে চিকিৎসা সহায়তা এবং অটোরিকশা প্রদান করেছে ‘আমরা বিএনপি পরিবার’। পাশাপাশি চব্বিশের গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা আজিজ নূরকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এসময় তিনি বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকা অবস্থায় শেখ হাসিনা দেশকে বাকশালে পরিণত করেছিল। তিনি মনে করেছিলেন,দেশে আওয়ামীলীগ ছাড়া আর কোন দল নেই। ২০১৮ সালে এমপি ভোট দিনের ভোট রাত্রেম ২০২৪ সালের নির্বাচনে কোন দল নির্বাচন করেন নি। ফলে আইনের সু-শাসন ধংস করেছে, নির্বাচন ধংস করেছে, গণতন্ত্র ধংস করেছে,মানুষের অধিকার ও কথা বলার অধিকার ধংস করে একত্রবাদী সমরাগ্রী হয়ে গিয়েছিলেন সেই। জুলাই ছাত্র আন্দোলনের পর দেশ ত্যাগের মাধ্যমে দেশে একনায়কতন্ত্রের অবসান ও শান্তি ফিরে এসেছে। গণতন্ত্র ফিরে পেতে আগামী ফেব্রুয়ারীতে নির্বাচন করবে ঘোষনা করেছে অন্তবর্তী সরকার। কিন্তু একটি চক্র সে নির্বাচন ও ভোটারধিকার হরণ করতে চাই। অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি। এছাড়া আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র লায়ন হেলাল উদ্দিন, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, রাজীব জাফর চৌধুরী, মুজিবুর রহমান, নূরুল আনোয়ার মিঠু, মোহাম্মদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ফখরুল ইসলাম শাহীন, উত্তর সাতকানিয়া উপজেলা বিএনপি’র আবুল হোসেন, আমির হুসেইন মিষ্টি, জসিম ইলিয়াস বাবুল, হাফেজ বেলাল, নুরুল কবির নাসির, যুবদল নেতা আজম আলমগীর সবুর, সায়েম সোলাইমান বাবুল, শ্রমিকদল নেতা টায়ুব নবীন, ছাত্রদল নেতা আদনান ওমর ফারুক, আনিস রাকিব, ফখরুল ইসলাম শাহীন ও আরিয়ান ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, চন্দনাইশ হাশিমপুরের যুবদল নেতা মরহুম মোহাম্মদ ইউসুফের পরিবারকে অটোরিকশা প্রদান করা হয়। দুস্থ পরিবারের তিন বছর বয়সী শিশু মোহাম্মদ রাহান (হার্টে ছিদ্র) এবং এগারো বছর বয়সী শিশু মোহাম্মদ আরাফাতকে (থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত) চিকিৎসা সহায়তা দেওয়া হয়। এছাড়া চব্বিশের গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা আজিজ নূরকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট