1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  3. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা দোহাজারীতে ৪নং ওয়ার্ড দুবাই প্রবাসী ফোরামের মানবিক ত্রাণ বিতরণ সম্পন্ন আর্তমানবতার সেবায় বন্যার্থদের পাশে দাঁড়ালেন প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস দোহাজারীর বিওসির মোড়ে ত্রাণ বিতরণের সময় মাননীয় এমপি মহোদয়ের উপর হামলার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা দোহাজারী পৌরসভার ৭ নং ওয়ার্ডে বন্যাদুর্গতদের মাঝে মানবিক সহায়তার অনন্য নজির স্হাপন নুরুল ইসলাম দোহাজারীতে বন্যাদুর্গত ১৩০০ পরিবারের পাশে আলহাজ্ব আবুল কাশেম লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন দোহাজারীতে বানভাসি মানুষের পাশে ‘মরহুম আব্দুর রাজ্জাক জনকল্যাণ ফাউন্ডেশন’ শঙ্খের নতুন দাপটে চন্দনাইশে ফের প্লাবিত বিস্তীর্ণ জনপদ: চরম দুর্ভোগে লক্ষাধিক মানুষ বানভাসি মানুষের পাশে মরহুম আব্দুর রাজ্জাক জনকল্যাণ ফাউন্ডেশন: চেয়ারম্যান রফিক উদ্দিনের মানবিক আহ্বান দোহাজারীতে নিম্নমানের বীজ বিক্রির দায়ে ‘কৃষি ভান্ডার’কে জরিমানা, জব্দ বিপুল পরিমাণ বীজ

চন্দনাইশে পিএমকে’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫ শতাধিক অসহায়  ও দুস্থ রোগী পেল স্বাস্থ্য সেবা

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

চন্দনাইশ প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে সুবিধাবঞ্চিত অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ এবং চশমা বিতরণ করেছে বেসরকারি সংস্থা ‘পল্লী মঙ্গল কর্মসূচী’ (পিএমকে)। সোমবার (২২ জুন) সংস্থাটির চন্দনাইশ শাখা অফিস প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু এবং সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং পরামর্শ দেন। সেবা প্রদানকারী চিকিৎসকদের মধ্যে ছিলেন ডাঃ সৈয়দা রাজিয়া করিম, ডাঃ মোঃ মোর্শেদ খান, ডাঃ কাজী আব্দুল মতিন, ডাঃ জাফর আলী, ডাঃ ইলিয়াস ও ডাঃ নয়ন কুমার সরকার। ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন পিএমকে’র চট্টগ্রাম জোনের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম রানা, শাখা ব্যবস্থাপক মোঃ রুবেল হোসেন এবং শাখার হিসাবরক্ষক মাধব কুমার। অনুষ্ঠানে প্রোগ্রাম ম্যানেজার মোঃ এনামুল হক বলেন, “১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকেই পিএমকে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমাদের স্বাস্থ্যসেবা কর্মসূচির আওতায় মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, গর্ভবতী মায়েদের বিনামূল্যে সেবা ও নিয়মিত ওষুধ সরবরাহ করা হচ্ছে।” চন্দনাইশ শাখা ব্যবস্থাপক মোঃ রুবেল হোসেন বলেন, “আমাদের শাখার গ্রাহকসহ এলাকার সকল বয়সী দুস্থ মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে আমরা এই উদ্যোগ নিয়েছি। প্রতিবছর এ ধরনের সেবামূলক কার্যক্রমের মাধ্যমে আমরা প্রান্তিক মানুষের পাশে থাকতে চাই।” দিনব্যাপী এ আয়োজনে রোগীদের বিনামূল্যে প্রেসক্রিপশন, প্রয়োজনীয় ওষুধ, চক্ষুরোগীদের জন্য পাওয়ারের চশমা এবং চোখের ড্রপ বিতরণ করা হয়। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগীরা সংস্থার প্রধান নির্বাহী কামরুন্নাহার, উপ-প্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল এবং পিএমকে হাসপাতালের প্রধান উপদেষ্টা ও হেড অব হেলথ ডাঃ কাজী সুদীপ্তা কবিরের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।চন্দনাইশে পিএমকে’র ফ্রি মেডিকেল ক্যাম্প: ৫ শতাধিক অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট