1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী দোহাজারীতে ‘মিনি সাজেক’ মাস্টারঘোনা-ধোপাছড়ি পাহাড়ি সড়ক ঘিরেই পর্যটনের নতুন সম্ভাবনা চট্টগ্রাম বিভাগে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস উদযাপন: অধিকার আদায়ের ডাক কুমিল্লায় মে দিবসে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল র‍্যালি হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে দোহাজারী কিল্লাপাড়া শাহী জামে মসজিদ নির্মাণে দোহাজারী কাজী ফার্মস এর পক্ষ থেকে ১ লক্ষ টাকা অনুদান প্রদান  সংবিধান সংস্কারে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহবান জানিয়েছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম। আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল দোহাজারীর উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার এমপি জসিম উদ্দিনের, নাগরিক কমিটির জমকালো অভিষেক,সংবর্ধনা ও গুণীজনদের মরণোত্তর সম্মাননা প্রদান

চন্দনাইশ-সাতকানিয়া সীমান্তে অবৈধ গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণ, মালিকসহ দগ্ধ-১০

  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

এসএম রাশেদ
চট্টগ্রামের চন্দনাইশে সাতকানিয়া সীমান্তের সাতকানিয়ার দ্বীপ চরতীর শফির চর এলাকায় অবৈধ গ্যাস সিলিন্ডারের গুদামে সিগারেটের আগুন থেকে আগুনে সিলিন্ডার বিস্ফোরণে মালিক-কর্মচারীসহ আগুনে ১০ অগ্নিদগ্ধ হয়েছে। ঘটনাটি ১৭ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ৬টায় ঘটে। দগ্ধকৃতরা হলেন গুদাম মালিক মাহবুবুর রহমান (৪৪) পিতা: কবির আহম্মদ, দোকানের শ্রমিক সৌরভ রহমান (২৩) পিতা: সাদেক, কফিল উদ্দিন (২৩) পিতা: মনজুর আলম, ছালেহ আহমদ (৩৩) পিতা: আব্দুল জলিল, রিয়াজ (১৮) পিতা: আব্দুর রহিম, ইউনুস (২৬) পিতা: ইউসুফ, আকিব (১৭) পিতা: আমীর আলী, হারুন রশিদ (২৯) পিতা: নুরুল ইসলাম, ইদ্রিস (৩০) পিতা: নাসিম, মোহাম্মদ লিটন (২৮) পিতা: আমীর আলী। দগ্ধদের প্রথমে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে প্রেরণ করা হয়।

স্থানীয়রা জানান, মাহাবুবুল আলম অবৈধভাবে গ্যাসের গুদামের মাধ্যমে দীর্ঘদিন ধরে গ্যাস সিলিন্ডার (ক্রস) রিফিল করে সেখান থেকে চন্দনাইশ সাতকানিয়া বিভিন্ন এলাকায় গ্যাস সাপ্লাই দিয়ে আসছিল। বুধবার সকালে সিলিন্ডারের মালিক মাহাবুসহ বিভিন্ন দোকানে গ্যাস সাপ্লাই দেওয়ার জন্য শ্রমিকদের দিয়ে গ্যাস বাঁচাইকালে এক শ্রমিক সিগারেট খাওয়ার পর অবশিষ্টংশ নিচে পড়ে, সেখান থেকে আগুনের সূত্রপাত্র ঘটে। এসময় গুদামের শত শত গ্যাস সিলিন্ডার বিস্ফোরন হয়ে গুদামের মালিক মাহাবুসহ অন্তত ১০জন আহত হয়। আহতদের প্রথমে দোহাজারী হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
চন্দনাইশ ফায়ার স্টেশনের অপারেশন অফিসার সাবের আহমদ বলেন, ভোর ৬টা ৫০ মিনিটের দিকে গুদামটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে আমাদের টিম রয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি গুদামে সিলিন্ডার ক্রস ফিলিং চলাকালে আশেপাশে কেউ হয়তো ধুমপান করছিলো যা কর্মরত শ্রমিকরা আগে থেকে বুঝতে পারেনি। সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। বিস্তারিত তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, “অগ্নিদগ্ধদের মধ্যে প্রত্যেকেরই ৭০% এর অধিক বার্ণ হয়েছে। সামনে থেকে পুড়ে যাওয়ার কারনে তাদের মুখ ও শ্বাসনালীতে আঘাত হয়েছে। প্রত্যেকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ঢাকার স্পেশালাইজড বার্ণ ইউনিটে প্রেরণের জন্য মতামত দিয়েছেন চমেক বার্ণ ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাইফুদ্দিন খালেদ। চমেক হাসপাতালের পরিচালককে সাথে নিয়ে বিষয়টি সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট