1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী দোহাজারীতে ‘মিনি সাজেক’ মাস্টারঘোনা-ধোপাছড়ি পাহাড়ি সড়ক ঘিরেই পর্যটনের নতুন সম্ভাবনা চট্টগ্রাম বিভাগে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস উদযাপন: অধিকার আদায়ের ডাক কুমিল্লায় মে দিবসে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল র‍্যালি হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে দোহাজারী কিল্লাপাড়া শাহী জামে মসজিদ নির্মাণে দোহাজারী কাজী ফার্মস এর পক্ষ থেকে ১ লক্ষ টাকা অনুদান প্রদান  সংবিধান সংস্কারে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহবান জানিয়েছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম। আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

চিরকুট লিখে ফটিকছড়িতে প্রবাসীর স্ত্রী’র আত্নহত্যা!

  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বিয়ের তিন বছর শেষ না হতেই চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক প্রবাসীর স্ত্রী আয়েশা সিদ্দীকা (১৯)।গতকাল সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে তার নিজ শয়ন কক্ষ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।সে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আজিমপুর সেকান্দার মাঝির বাড়ীর ওমান প্রবাসী লিয়াকত আলীর স্ত্রী।স্থানীয়রা জানান,আয়েশার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন তিনি। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়।এতে লেখা ছিল – “আমাকে মাফ করে দিবেন সবাই। এমন মানুষের সাথে সংসার করার চাইতে আমি নিজেই মরে যাওয়া ভালো”।
জানা যায়,তিন বছর আগে আয়েশার বিয়ে হয় লিয়াকত আলীর সঙ্গে।বিয়ের কিছু দিন পর সে প্রবাসে চলে যায়। যাবার পর লিয়াকত প্রবাস থেকে বাড়ী এসে তিন মাস  আগে আবারো প্রবাসে চলে যান।তবে কি কারণে স্বামীর অনুপস্থিতিতে চিরকুট লিখে আত্নহত্যা করল আয়েশা তা রহস্য ঘেরা।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম বলেন,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  আত্মহত্যার সব প্রাথমিক লক্ষণ পাওয়া গেছে। নিহতের পরিবার ঘটনা পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করলেও এখনো থানায় কোনো অভিযোগ দেয়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট