1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  3. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা দোহাজারীতে ৪নং ওয়ার্ড দুবাই প্রবাসী ফোরামের মানবিক ত্রাণ বিতরণ সম্পন্ন আর্তমানবতার সেবায় বন্যার্থদের পাশে দাঁড়ালেন প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস দোহাজারীর বিওসির মোড়ে ত্রাণ বিতরণের সময় মাননীয় এমপি মহোদয়ের উপর হামলার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা দোহাজারী পৌরসভার ৭ নং ওয়ার্ডে বন্যাদুর্গতদের মাঝে মানবিক সহায়তার অনন্য নজির স্হাপন নুরুল ইসলাম দোহাজারীতে বন্যাদুর্গত ১৩০০ পরিবারের পাশে আলহাজ্ব আবুল কাশেম লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন দোহাজারীতে বানভাসি মানুষের পাশে ‘মরহুম আব্দুর রাজ্জাক জনকল্যাণ ফাউন্ডেশন’ শঙ্খের নতুন দাপটে চন্দনাইশে ফের প্লাবিত বিস্তীর্ণ জনপদ: চরম দুর্ভোগে লক্ষাধিক মানুষ বানভাসি মানুষের পাশে মরহুম আব্দুর রাজ্জাক জনকল্যাণ ফাউন্ডেশন: চেয়ারম্যান রফিক উদ্দিনের মানবিক আহ্বান দোহাজারীতে নিম্নমানের বীজ বিক্রির দায়ে ‘কৃষি ভান্ডার’কে জরিমানা, জব্দ বিপুল পরিমাণ বীজ

জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

 

 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পানি চলাচল স্বাভাবিক করতে এবং জমে থাকা বর্জ্য অপসারণে অবশেষে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে পৌরসভা কর্তৃপক্ষ। সোমবার (২২ জুন) সকাল থেকে এই নালা পরিষ্কার কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে স্থানীয়দের মাঝে।

জানা যায়, ছিটিয়াপাড়া এলাকার নালাটিতে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা জমে পানি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে ছিল। ফলে সামান্য বৃষ্টি হলেই নালার নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি উপচে সড়কের উপর চলে আসত। স্থানীয় জনসাধারণ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং পথচারীদের বাধ্য হয়ে এই নোংরা পানির ওপর দিয়েই যাতায়াত করতে হতো। দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় এলাকায় মশার উপদ্রব বৃদ্ধি পায় এবং পুরো এলাকায় একটি চরম অস্বাস্থ্যকর ও রোগব্যাধি ছড়ানোর মতো পরিবেশের সৃষ্টি হয়েছিল। এলাকাবাসীর এই চরম দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে জনস্বার্থে এগিয়ে আসেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক  ও সমাজ সেবক মোহাম্মদ আলী সুমন। তাঁর বিশেষ উদ্যোগ ও তদারকিতে রাউজান পৌরসভা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। এরই প্রেক্ষিতে পৌর কর্তৃপক্ষ দ্রুত সাড়া দিয়ে সোমবার সকাল থেকে পরিচ্ছন্নতাকর্মী ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নালা পরিষ্কারের কাজ শুরু করে।

সোমবার সকালে নালা পরিস্কার কাজ পরিদর্শন করেন সমাজ সেবক মোহাম্মদ আলী সুমন। তিনি বলেন,  ‘ছিটিয়াপাড়া এলাকার মানুষের এই কষ্ট দীর্ঘদিনের ছিল। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ডুবে যেত এবং চারদিকে দুর্গন্ধ ছড়াত। আমাদের নেতা সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী নির্দেশ দিয়েছেন যাতে জনগণের কল্যাণে সবাই কাজ করি। উনার নির্দেশনার প্রেক্ষিতে এলাকার মানুষ যাতে একটি সুস্থ ও সুন্দর পরিবেশে বসবাস করতে পারেন, সেই নাগরিক দায়িত্ববোধ থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি।  আমি পৌর প্রশাসক অংচিং মারমাকে বিয়ষটি অবহিত করার পর তিনি দ্রুত প্রদক্ষেপ গ্রহণ করেন। এজন্য পৌরসভা ৬নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবদুল হালিম সিকদার, মুহাম্মদ আবুল কাশেম, দ্রুব ঘোষ, সাগর দাশ, সুব্রত ঘোষ, বটন দাশ, জনি সরকার। দীর্ঘদিন পর এই সমস্যার সমাধান হতে দেখে স্থানীয় বাসিন্দা, শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দ ও স্বস্তি প্রকাশ করেছেন’।

সুলতানপুর এয়ার মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবল দাশ চন্দ্র দাশ বলেন, ‘বৃষ্টি হলেই আমাদের শিক্ষার্থীদের নোংরা পানি মাড়িয়ে বিদ্যালয়ে আসতে হতো। যা ছিল অত্যন্ত কষ্টদায়ক। নালাটি পরিষ্কার হওয়ায় এখন আর রাস্তায় পানি জমবে না। আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই’। পৌর কর্তৃপক্ষের এই পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন হলে ছিটিয়াপাড়া এলাকার জলাবদ্ধতা সম্পূর্ণ দূর হবে এবং জনস্বাস্থ্যের ঝুঁকি অনেকাংশে কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্ট সকলে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট