1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
Porównanie mechaniki gry ‘Royal Drop’ z ‘TVN Milionerzy’: Analiza podobieństw i różnic na przykładzie Vavada.waw.pl দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ 946175811784769330 ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ Betrepublic Casino App: Online-Casino Spielen auf Deutsch পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’

ধানের শীষের বিজয়েই গণতন্ত্র ও উন্নয়ন নিশ্চিত হবে- আমীর খসরু মাহমুদ চৌধুরী 

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৫ বার পড়া হয়েছে

 

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,কোনো বিদেশি শক্তির হাতে বাংলাদেশ পরিচালিত হবে না। রাজনীতির পাশাপাশি অর্থনীতিকে ও গণতান্ত্রিক করতে হবে। এখানকার সম্পদ ও সুযোগ কাজে লাগিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন করা হবে, যা জাতীয় অর্থনীতিকে এগিয়ে নেবে।
তিনি আরও বলেন,দীর্ঘ আন্দোলন – সংগ্রামের ধারাবাহিকতায় জনগণের ভোটে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই শেষ হবে আগামী ১২ তারিখ। ধানের শীষের বিজয়েই গণতন্ত্র ও উন্নয়ন নিশ্চিত হবে। ধানের শীষের বিজয়ের মাধ্যমেই ফটিকছড়ি ভালো থাকবে,ভালো থাকবে বাংলাদেশ।
তিনি আরও বলেন,গুম,হত্যা,মামলা, কারাবরণ ও নানা নির্যাতনের মধ্য দিয়ে
বিগত ১৭ বছর বিএনপি আন্দোলন করেছেন। এই আন্দোলন এখনো শেষ হয়নি। ১২ তারিখের ভোটের মধ্য দিয়েই ইনশাআল্লাহ এই আন্দোলনের চূড়ান্ত পরিণতি ঘটবে।
শনিবার ৭ ফেব্রুয়ারি বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপি মনোনিত প্রার্থী সরওয়ার আলমগীর এর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
সভায় বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর বলেন,দেশজুড়ে ধানের শীষের  গণজোয়ার দেখে একটি গোষ্ঠীর মাথা খারাপ হয়ে গেছে। তারা আবোল তাবোল বকছেন। আগামি ১২ তারিখ তাদের মাথা পুরোটাই নষ্ট হয়ে যাবে।
তিনি আরও বলেন,ফটিকছড়ি অত্যন্ত সম্ভাবনাময় এলাকা হলেও শিল্প- কারখানা না থাকায় যুবকদের জন্য কর্মসংস্থান সীমিত। শিল্প ও কারখানা স্থাপন,আইটি প্রতিষ্ঠান এবং নারীদের শিক্ষার সুব্যবস্থা তৈরি করলে এলাকার অর্থনীতি ও মানুষের জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। এতে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে।
তিনি সকল নেতা কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে আরও বলেন,আমাদের বিভিন্ন ভাবে উস্কানি দেওয়া হচ্ছে,বিভিন্ন ভাবে লাইনচ্যুত করার চেষ্টা করা হচ্ছে। আমরা ঐক্যবদ্ধ থেকে এই গুপ্ত বাহিনীর সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেবো,ইনশাল্লাহ।
জনসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক বিচারপতি ফয়সল মাহমুদ ফয়েজী।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ্ব ছালাহ উদ্দিনের সভাপতিত্বে ও নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ন-সচিব নাজিম উদ্দিন শাহিনের সঞ্চলনায় অনুষ্টিত সভায় আরও বক্তব্য রাখেন,প্রবীণ বিএনপি নেতা মির্জা মোহাম্মদ আকবর, সাবেক এমপি নূরী আরা ছাফা, উপজেলা বিএনপি সদস্য সচিব জহির আজম চৌধুরী,নুরুল হুদা চৌধুরী, পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন,আহমদ হোসেন তালুকদার,সৈয়দ ওমর ফারুক, এসএম মোরশেদু আলম,মিহির চক্রবর্তী,সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক চেয়ারম্যান শহিদুল আজম, জনসভায় বিএনপিতে যোগদানকৃত নারায়ণহাট ইউপির সাবেক চেয়ারম্যান আবু জাফর মাহমুদ, এজাহার মিয়া চৌধুরী,এম এ হানিফ, রফিকুল আলম চৌধুরী,নুর উদ্দীন খান, সরোয়ার আলম চৌধুরী,একেএম মহি উদ্দিন তালুকদার,মোশারফ আলম মশু,মেজাহেরুল ইসলাম,আজিজ উল্লাহ,হাফেজ জয়নাল আবেদিন, মাওলানা রফিক উল্লাহ হামিদি, শাহনেওয়াজ চৌধুরী সেবুল,মুনছুর আলম চৌধুরী,আজম খান,জালাল উদ্দিন চৌধুরী,সাইফুদ্দিন, এস এম আবু মুনসুর ও আবু ছালেক প্রমূখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট