1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ি পৌরসভার সাবেক কাউন্সিলর মুহাম্মদ আবুল হাসেম ইন্তেকাল। রাউজানে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামানায় ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল ফটিকছড়ির বীর মুক্তিযোদ্ধা আলমগীর রাষ্ট্রিয় মর্যাদায় চির নিদ্রায় শায়িত। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ফটিকছড়িতে। ঐতিহাসিক বদর দিবস ও চন্দ্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডার শরীফে ইফতার মাহফিল লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত। দোহাজারীতে প্রবাসী ঐক্য পরিষদ ইউএই’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ চন্দনাইশে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাউজানের ৬ জুয়ারী আটক, টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন লাগবে: নাহিদ ইসলাম

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৩৩৫ বার পড়া হয়েছে

নতুন বাংলাদেশ পরিচালনার জন্য নতুন সংবাদ মাধ্যমের প্রয়োজনীয়তার কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “নতুন সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচন প্রয়োজন। দেশকে নতুন করে গড়তে হলে তথ্যপ্রবাহের মাধ্যমও হতে হবে নতুন ও গণমুখী।”

রোববার (২৭ জুলাই) দুপুরে নেত্রকোনার পুরাতন কালেক্টরেট মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। পথসভায় তিনি আরও বলেন, “সংবিধান জনগণের ইচ্ছার প্রতিফলন না হলে সেটি টেকসই হয় না। তাই সময় এসেছে গণপরিষদের মাধ্যমে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি নতুন সংবিধান রচনার।”

পথসভায় স্থানীয় নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বর্তমান রাজনৈতিক ও সাংবিধানিক প্রেক্ষাপটে পরিবর্তনের দাবি তুলে ধরেন এবং এনসিপির কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, “নতুন বাংলাদেশ মানে শুধু নতুন নেতৃত্ব নয়, নতুন চিন্তা, নতুন মিডিয়া, নতুন বিচারব্যবস্থা ও গণতান্ত্রিক কাঠামো। এই জন্য দরকার গণচাপ, এবং তার প্রথম ধাপ হচ্ছে গণপরিষদ নির্বাচন।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট