1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

রাউজানে আইনশৃঙ্খলা সভায় ৬ সিদ্ধান্ত সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ফকিরহাট সড়কে বন্ধ থাকবে লরি-ট্রাক

  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

রাউজান প্রতিনিধি :

চট্টগ্রামের রাউজানে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট বুধবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ এর সভাপতিত্বে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় রাউজানের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সাম্প্রতিক সময়ে অস্ত্র উদ্ধারসহ পুলিশের প্রশংসনীয় ভূমিকার কথা উল্লেখ করে সাম্প্রতিক সময়ে গরু,সহিষ চুরি ছাড়াও চুরির ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর গুরুত্বারোপের পাশাপাশি এলাকার যে কোনো সমস্যার বিষয়ে সঠিক তথ্য প্রশাসনকে অবহিত করার বিষয়টি তুলে ধরা হয়। উপজেলা সদরে যানজট নিরসন ও জনভোগান্তি রোধে সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত উপজেলা সদরের ফকিরহাট রোডে লরি ট্রাক চলাচল নিষিদ্ধের সিন্ধান্ত নেওয়া হয়। উপজেলা সদরের জলিলনগর বাসস্ট্যান্ড, মুন্সিরঘাটাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে নির্দিষ্ট পার্কিং ছাড়া যত্রতত্র গাড়ি পার্কিং রোধ, ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ ও ফিটনেস বিহীন যানবাহনের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনার সিন্ধান্ত হয়।

এছাড়া কৃষিজমি ভরাট, অবৈধ বালি উত্তোলনের বিষয়ে কোনো অভিযোগ থাকলে তাৎক্ষণিক প্রশাসনকে অবহিত করার জন্য জনপ্রতিনিধিদের নির্দেশনা দেওয়া হয়। রাউজান আরআরএসি স্কুলের খেলার মাঠে স্কুল চলাচালীন সময় ছাড়াও স্থানীয়দের খেলাধুলার সুবিধার্থে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত খেলার মাঠ উন্মুক্ত রেখে পরবর্তী সময়ে মাঠে আড্ডা, খেলাধুলা ও বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধের সিন্ধান্ত নেওয়া হয়। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শাহজাহান, রাউজান সেনা ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ মেজর শফিক, রাউজান থানার পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ান, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, রাউজান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, উরকিরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরমান হোসেনসহ বন বিভাগ, হাইওয়ে থানার প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তর প্রধানগণ বক্তব্য রাখেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ এর সভাপতিত্বে উপজেলা উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদের বিভাগীয় কর্মকর্তাগণ ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট