1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

সাংবাদিক কাদের গনি চৌধুরীর বড় ভাইয়ের জানা‌যা ও দাফন

  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরীর বড় ভাই মোহাম্মদ গনি চৌধুরীর নামাজের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার ৫ সেপ্টেম্বর সকাল ১১টায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফ শাহী মাঠে অনুষ্ঠিত নামাজের জানাজায় ইমামতি করেন মাওলানা বশিরুল আলম মাইজভান্ডারী।
জানাজায় অংশ নেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী,উপজেলা বিএনপির আহবায়ক আজিম উল্লাহ বাহার,সাবেক সেক্রেটারি সৈয়দ ওমর ফারুক, মাইজভান্ডার দরবারের আওলাদ সৈয়দ সাজ্জাদ হোসেন সোহেল,ডা: সৈয়দ হোসাইন সাইফ নিহাদুল ইসলাম,সৈয়দ সাকলাইন মাহমুদ,সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী,লেলাং ইউপির প্যানেল চেয়ারম্যান মো.সরোয়ার হোসেন, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি মোরশেদ মুন্না,সাধারণ সম্পাদক আবু এখলাছ ঝিনুক, উপজেলা যুবদলের আহবায়ক মোরশেদ হাজারী, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন মুন্না,উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক এবং পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মোহাম্মদ গণি চৌধুরীর মরদেহ দাফন করা হয়।
দাফন শেষে মরহুমের কবরে পুস্পস্তবক অর্পণ করেন ফটিকছড়ি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
উল্লেখ্য,গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মোহাম্মদ গণি চৌধুরী।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
তিনি স্ত্রী,১ ছেলে ও ২ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট