1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী দোহাজারীতে ‘মিনি সাজেক’ মাস্টারঘোনা-ধোপাছড়ি পাহাড়ি সড়ক ঘিরেই পর্যটনের নতুন সম্ভাবনা চট্টগ্রাম বিভাগে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস উদযাপন: অধিকার আদায়ের ডাক কুমিল্লায় মে দিবসে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল র‍্যালি হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে দোহাজারী কিল্লাপাড়া শাহী জামে মসজিদ নির্মাণে দোহাজারী কাজী ফার্মস এর পক্ষ থেকে ১ লক্ষ টাকা অনুদান প্রদান  সংবিধান সংস্কারে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহবান জানিয়েছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম। আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নাজিরহাট এলাকায় বিয়ের সামাজিক বৈঠকে ছুরিকাঘাতে ১ জন খুন,আহত-২।

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বাজারের পুরাতন ব্রিজের পশ্চিম পাশে(হাটহাজারী অংশ) ছুরিকাঘাতে মো: রবিউল হোসাইন বাবু (৩৭) নামের একজন খুন হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।
জানা যায়,হাটহাজারী উপজেলার নাজিরহাট  ঘাট স্টেশন সংলগ্ন মুছা সওদাগরের বাড়িতে শুক্রবার ৫ ডিসেম্বর রাত সাড়ে ৮ টার সময় বিয়ের প্রস্তুতিমুলক সামাজিক বৈঠক চলছিল। এমন সময় বৈঠকে বাবুর সাথে বাকবিতণ্ডা হয় একই বাড়ির জসিম উদ্দিনের (৪৮) সাথে। বাকবিতণ্ডার এক পর্যায়ে জসিম ঘর থেকে ছুরি নিয়ে এসে বাবুর গলার ঘারের বাম পাশে কুপিয়ে মারাত্নক ভাবে রক্তাক্ত করে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে বাবু ঘটনাস্থলেই মারা যান। নিহত বাবু মুছা সওদাগরের বাড়ির বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক কোম্পানির বড় ছেলে। তিনি নাজিরহাট ঘাট স্টেশন এলাকার একজন ব্যবসায়ী।
স্থানীয় সূত্রগুলো জানায়, বৈঠকে থাকা লোকজন বাবুকে উদ্ধার করতে গেলে ঘাতক জসিম নিহতপর বড় ভাি ইমরুল সহ আরো একজনকে ছুরি দিয়ে আঘাত করে।আহত দুইজনকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় লোকজন খুনি জসিমকে  আটক করে। পরে খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশকে ঘটনাস্থলে পৌঁছে।
বিষয়টি নিশৃচিত করেছেন,ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা: রাজিব রহমান চৌধুরী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট