1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
Porównanie mechaniki gry ‘Royal Drop’ z ‘TVN Milionerzy’: Analiza podobieństw i różnic na przykładzie Vavada.waw.pl দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ 946175811784769330 ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ Betrepublic Casino App: Online-Casino Spielen auf Deutsch পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’

ফটিকছড়িতে মারধরে আহত মাসুদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি:

ফটিকছড়ি পৌরসভা এলাকায় আব্দুল্লাহ আল মাসুদ (৩২) নামে এক যুবককে কৌশলে ডেকে নিয়ে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার পর   নগরীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার ১৩ নভেম্বর রাত ১০ টায় মৃত্যু বরণ করেছে। সে পৌরসভার ৬ নং ওয়ার্ডের মুনাফখিল মাদ্রাসার পূর্বপাশে টুনু মেম্বার বাড়ীর জনৈক মোজাহেরুল ইসলামের ছেলে।
নিহতের ভাই আব্দুল্লাহ আল রাশেদ জানান,বড় ভাই নিহত মাসুদ পেশায় একজন ইলেকট্রিশিয়ান। গত বুধবার ১২ নভেম্বর রাত ১ টায় দিকে মুনাফখীল মাদ্রাসার সামনে থেকে ফেরার পথে মাসুদকে জনৈক ওসমান কৌশলে উক্ত ওয়ার্ডের ওমদা মিয়ার বাপের বাড়ির একটি বসত ঘরের ছাদে ডেকে নিয়ে যায়। সেখানে পূর্বপরিকল্পনা অনুযায়ী ৫/৬ জন লোহার রড,বাঁশের লাঠি ও কাঠের বাটাম দিয়ে মাথা,চোখ,হাত ও পায়ে বেধড়ক আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
তিনি আরো বলেন, আমি বাদী হয়ে একই এলাকার পিতা মৃত হারুনের ছেলে মো. ওসমান (২৭) ও মৃত আবুল বশর চৌধুরীর ছেলে মো.আফাজ উদ্দিনের (৩১) সহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করি।
জানতে চাইলে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নূর আহমদ বলেন,এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুই জনকে আটক করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট