1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ১০ মে ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী দোহাজারীতে ‘মিনি সাজেক’ মাস্টারঘোনা-ধোপাছড়ি পাহাড়ি সড়ক ঘিরেই পর্যটনের নতুন সম্ভাবনা চট্টগ্রাম বিভাগে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস উদযাপন: অধিকার আদায়ের ডাক কুমিল্লায় মে দিবসে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল র‍্যালি হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে দোহাজারী কিল্লাপাড়া শাহী জামে মসজিদ নির্মাণে দোহাজারী কাজী ফার্মস এর পক্ষ থেকে ১ লক্ষ টাকা অনুদান প্রদান  সংবিধান সংস্কারে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহবান জানিয়েছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম। আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল দোহাজারীর উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার এমপি জসিম উদ্দিনের, নাগরিক কমিটির জমকালো অভিষেক,সংবর্ধনা ও গুণীজনদের মরণোত্তর সম্মাননা প্রদান

ফটিকছড়িবাসীর ভালোবাসায় সিক্ত হলেন বিএনপি’র প্রার্থী সরওয়ার আলমগীর।

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

নিজ এলাকা ফটিকছড়িবাসীর ভালবাসায় সিক্ত হয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর। তিনি মনোনয়ন পাবার পর তাঁর নিজ এলাকা চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বুধবার ৫ নভেম্বর দুপুরের পর এসে পৌঁছালে তাকে স্বাগত জানিয়ে স্লোগানে বরণ করে নেন দলটির নেতাকর্মীসহ সর্বস্তরের এলাকাবাসী । প্রথমে তিনি চট্টগ্রাম শহর থেকে ফটিকছড়ির প্রবেশদ্বার নাজিরহাট নতুন ব্রিজ এলাকায় এসে পৌঁছলে নেতা-কর্মীসহ হাজারো এলাকাবাসী তাকে স্বাগত জানিয়ে মোটরসাইকেলযোগে তার গ্রামের বাড়িতে নিয়ে যান।এর পর তিনি সেখানে তার মরহুম পিতা নুর আহমদ ইঞ্জিনিয়ার ও তার সহধর্মিনীর কবর জিয়ারত করেন। জিয়ারত শেষে গ্রামের বাড়িতে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় কালে তিনি মনোনয়ন পাওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির সিনিয়র নেতৃবৃন্দ এবং সর্বস্তরের ফটিকছড়িবাসীর প্রতি চিরকৃতজ্ঞতা জানান। তিনি ডিজিটাল ফটিকছড়ি বিনির্মাণে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সাংবাদিকসহ সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
এসময় সরওয়ার আলমগীর বলেন, “আগামীতে কঠিন এক নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছে দেশ। জনগণ সুষ্ঠু ভোটের মাধ্যমে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “ফটিকছড়িতে বিএনপি এখন সম্পূর্ণ ঐক্যবদ্ধ। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকল পর্যায়ের নেতাকর্মী মাঠে কাজ করছেন এবং ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই।”
এর পর তিনি মাইজভান্ডার শরীফে গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারি,গাউছুল আজম সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারি,সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারির রওজাসহ অন্যানো রওজা জিয়ারত করেন। এরপর তিনি বাবুনগর মাদ্রাসায় হেফাজতের আমির শাহ আল্লামা মহিবুল্লাহ বাবুনগীরর সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে ফটিকছড়ি সদর বিবিরহাট দলীয় অফিসে নেতা-কর্মীদের ভালবাসায় সিক্ত হন। এর পর তিনি গাড়ি বহরে উত্তর ফটিকছড়ি ভুজপুর,নারায়ণহাট, দাঁতমারা,বাগানবাজারে নেতাকর্মীসহ সাধারন মানুষের নিকট যান। সেখানে তাদের উদ্দেশ্য বক্তব্য দেন এবং হাজার হাজার মানুষের ভালবাসায় সিক্ত হন । এ সময় ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, আহমদ হোসেন তালুকদার,জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন,বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, ফরিদুল আলম (বি.এ),জাহাঙ্গীর আলম চৌধুরী,মুসসুর আলম চৌধুরী, নাছির উদ্দীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট