1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  3. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা দোহাজারীতে ৪নং ওয়ার্ড দুবাই প্রবাসী ফোরামের মানবিক ত্রাণ বিতরণ সম্পন্ন আর্তমানবতার সেবায় বন্যার্থদের পাশে দাঁড়ালেন প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস দোহাজারীর বিওসির মোড়ে ত্রাণ বিতরণের সময় মাননীয় এমপি মহোদয়ের উপর হামলার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা দোহাজারী পৌরসভার ৭ নং ওয়ার্ডে বন্যাদুর্গতদের মাঝে মানবিক সহায়তার অনন্য নজির স্হাপন নুরুল ইসলাম দোহাজারীতে বন্যাদুর্গত ১৩০০ পরিবারের পাশে আলহাজ্ব আবুল কাশেম লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন দোহাজারীতে বানভাসি মানুষের পাশে ‘মরহুম আব্দুর রাজ্জাক জনকল্যাণ ফাউন্ডেশন’ শঙ্খের নতুন দাপটে চন্দনাইশে ফের প্লাবিত বিস্তীর্ণ জনপদ: চরম দুর্ভোগে লক্ষাধিক মানুষ বানভাসি মানুষের পাশে মরহুম আব্দুর রাজ্জাক জনকল্যাণ ফাউন্ডেশন: চেয়ারম্যান রফিক উদ্দিনের মানবিক আহ্বান দোহাজারীতে নিম্নমানের বীজ বিক্রির দায়ে ‘কৃষি ভান্ডার’কে জরিমানা, জব্দ বিপুল পরিমাণ বীজ

বিনামূল্যে চিকিৎসা ও চশমা বিতরণ, পতেঙ্গায় পিএমকে’র স্বাস্থ্যসেবায় উপকৃত ৫০০ রোগী

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

পতেঙ্গা (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পতেঙ্গায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর উদ্যোগে অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ সামগ্রী ও চশমা বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ জুন, ২০২৬) দিনব্যাপী সংস্থাটির পতেঙ্গা শাখা অফিস প্রাঙ্গণে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু এবং সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসকগণ প্রায় ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। সেবা প্রদানকারী চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. জান্নাত আর, ডা. হাসিবুর রেজা, ডা. মোঃ রুকাইবা ঝিলিক, ডা. মোঃ মুহিব সরকার, ডা. মোঃ আব্দুল্লাহ আল নোমান, ডা. মোঃ ইশতিয়াক আহমেদ, ডা. জীম সাগর, ডা. ফেরদৌসুর রহমান এবং ডা. ইসমাইল হোসেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর সহকারী কর্মসূচী ব্যবস্থাপক মোঃ কবির হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক মোঃ আসিফ উদ্দিন, জোনাল হিসাব কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, শাখার সিনিয়র হিসাবরক্ষক মোঃ নূর নবীসহ অন্যান্যরা।

ক্যাম্পে চিকিৎসা সেবার পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে প্রেসক্রিপশন, ঔষধ, চক্ষু রোগীদের জন্য পাওয়ারের চশমা ও চোখের ড্রপ বিতরণ করা হয়।

সহকারী কর্মসূচী ব্যবস্থাপক মোঃ কবির হোসেন বলেন, পিএমকে তাদের সকল শাখায় নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করে আসছে, তারই ধারাবাহিকতায় পতেঙ্গা শাখায় এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

শাখা ব্যবস্থাপক মোঃ আসিফ উদ্দিন বলেন, ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে পিএমকে উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। এর আওতায় মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা, চক্ষু চিকিৎসা এবং গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ সরবরাহ করা হচ্ছে।

জোনাল হিসাব কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান বলেন, ‘আমরা আমাদের গ্রাহকসহ এলাকার অতিদরিদ্র ও অসহায় সব বয়সের মানুষকে এই সেবার আওতায় আনার চেষ্টা করছি। প্রতি বছর এ ধরনের সেবামূলক কাজের মাধ্যমে আমরা অসহায় মানুষের পাশে থাকতে চাই।’

বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে উপকারভোগীরা সংস্থার প্রধান নির্বাহী কামরুন্নাহার, উপ-প্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল এবং পিএমকে হাসপাতালের প্রধান উপদেষ্টা ও হেড অব হেলথ ডা. কাজী সুদীপ্তা কবিরের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট