1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ 946175811784769330 ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ Betrepublic Casino App: Online-Casino Spielen auf Deutsch পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

রাউজানে গাউসিয়া কমিটির জুলুসে নবী প্রেমিকের ঢলঃ সমতার সমাজ গড়ে তোলার প্রত্যয়

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৩৯২ বার পড়া হয়েছে

রাউজান প্রতিনিধিঃ সমাজ সংস্কারমূলক মানবিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ  রাউজান উপজেলা (উত্তর) শাখার উদ্যোগে সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী (দ.)’র সম্মানে হাজার হাজার নবী প্রেমিকের অংশগ্রহণে বিশাল স্বাগত জুলুস অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগষ্ট শুক্রবার সকাল ৯টায় জুলুসটি শুরু হয় চট্টগ্রাম- রাঙামাটি সড়কের গহিরা আলীয়া মাদরাসা ময়দান থেকে। জুলুসটি জলিল নগর বাসস্ট্যান্ড ও ফকির হাট প্রদক্ষিণ করে রাউজান উপজেলা পরিষদ প্রাঙ্গণে জুলুস বাস্তবায়ন কমিটির আহবায়ক ও উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা এম এ মতিনের মোনাজাতের মাধ্যমে শেষ হয়। জুলুস কমিটির সচিব আ স ম রফিকুল ইসলাম রেজভীর ও মুহাম্মদ আবু তাহের যৌথ সঞ্চালনায় জুলুস পূর্বে প্রধান অতিথি বক্তব্যে রাখেন গাউসিয়া কমিটি কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মেহমুদ নেওয়াজ, অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা এস এম ইয়াসিন হোসাইন হায়দারী, অধ্যক্ষ মুহাম্মদ ইলিয়াস নূরী, কে এম ওমর ফারুক, সিরাজুল ইসলাম সিদ্দিকী, মাওলানা মুহাম্মদ নোমান, মাওলানা জসিম উদ্দিন, মুহাম্মদ শাহ আলম, মুহাম্মদ জাফর মেম্বার, মাওলানা গাজী ফোরকান, মাওলানা আব্দুল মান্নান, আবু তাহের সওদাগর, আলহাজ্ব সৈয়দ মিয়া, এডভোকেট শাহেদ উল্লাহ জনি, আমান উল্লাহ আমান, মুহাম্মদ আব্দুল্লাহ মেম্বার, মাওলানা মুহাম্মদ শওকত হোসেন,মুহাম্মদ খোকন, মাওলানা এম সাইফুল ইসলাম নেজামী, এম সাজ্জাদ হোসেন চৌধুরী, মাওলানা এহসান কাদের, মুহাম্মদ মিজানুর রহমান, এডভোকেট হামেদ হাসান, তসলিম উদ্দিন বাদশা, মুহাম্মদ মনির উদ্দিন, মুহাম্মদ ইব্রাহিম রাফি, মুহাম্মদ মাসুদ রানা, রাশেদুল ইসলাম, রবিউল হোসাইন সুমন, কাজী জুলফিকার, মাকসুদুল ইসলাম সুমন প্রমুখ। এসময় নারায়ে তাকবির ও নারায়ে রিসালাতের শ্লোগানে মুখরিত হয় রাউজান সদরে। জুলুসে আগত নবী প্রেমে সিক্ত মুসল্লীদের মুখে ছিল নাতে রাসূলের ধ্বনি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা ও মোস্তফা জানে রহমতে লাখো সালামসহ বিভিন্ন গজল পরিবেশ করতে দেখা যায়। জানা যায়, পদব্রজে দীর্ঘ ছয় কিলোমিটার জুলুস করেন আশেকে রাসুলরা। তীব্র রোদে উপেক্ষা করে প্রিয় নবীর আগমনের জুলুসে সকলের মাঝে ছিল ঈদের আমেজ। মুসল্লীদের মুখে মুখে ছিল হিংসা-বিদ্বেষ ভুলে সমতার সমাজ গড়ে তোলার প্রত্যয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট