1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী দোহাজারীতে ‘মিনি সাজেক’ মাস্টারঘোনা-ধোপাছড়ি পাহাড়ি সড়ক ঘিরেই পর্যটনের নতুন সম্ভাবনা চট্টগ্রাম বিভাগে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস উদযাপন: অধিকার আদায়ের ডাক কুমিল্লায় মে দিবসে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল র‍্যালি হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে দোহাজারী কিল্লাপাড়া শাহী জামে মসজিদ নির্মাণে দোহাজারী কাজী ফার্মস এর পক্ষ থেকে ১ লক্ষ টাকা অনুদান প্রদান  সংবিধান সংস্কারে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহবান জানিয়েছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম। আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল দোহাজারীর উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার এমপি জসিম উদ্দিনের, নাগরিক কমিটির জমকালো অভিষেক,সংবর্ধনা ও গুণীজনদের মরণোত্তর সম্মাননা প্রদান

রাউজানে দিল মোহাম্মদ মাস্টারের মৃত্যু বার্ষিকতে শিক্ষা উপকরণ ও বৃত্তি বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

 

রাউজান প্রতিনিধিঃ
রাউজানে শিক্ষাবিদ মরহুম দিল মোহাম্মদ মাস্টারের ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর সোমবার মৃত্যু বার্ষিক উপলক্ষে দোয়া মাহফিল ও পশ্চিম গহিরা উম্মুল আশেকিন মনোয়ারা বেগম এতিম খানা ও হেফজ খানায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। দিল মোহাম্মদ মাস্টার ফাউন্ডেশন এর চেয়ারম্যান, সাবেক পৌর কমিশনার আশেক রসুল রোকনের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের যুগ্ম সচিব মোঃ মোশারফ হোসেনের পরিচালনায় স্মরণ সভায় প্রধান অথিতি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রফেসর এস. জেড. এম ট্রাষ্টের উপদেষ্টা ড. জসিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারি গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য শেখ মোকসেদুর রহমান, প্রতিষ্ঠানের সুপার আনোয়ার হোসেন, শিক্ষক বটন কুমার দে, সাবেক সমন্বয়ক শফিউল আলম মানিক, ইকবাল হোসেন চৌধুরী, ইমাম উদ্দিন আলিফ প্রমুখ। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার হেফজ বিভাগের প্রধান মৌলানা হাফেজ আবুল কালাম।
প্রধান অথিতি ড. জসিম উদ্দিন বলেন, আলোকিত সমাজ গড়তে দিল মোহাম্মদ ফাউন্ডেশনের এ ধরনের মহৎ আয়োজন প্রশংসানীয়। মরহুম দিল মোহাম্মদ মাস্টার শিক্ষার আলো প্রজ্জ্বলিত করেছেন আলোকিত মানুষ তৈরী করতে। তিনি ছাত্রদের আলোকিত মানুষ হয়ে সুশিক্ষকায় শিক্ষিত হওয়ার আহব্বান জানান। স্মরণ সভা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান করা হয়।
দিল মোহাম্মদ মাস্টার ফাউন্ডেশনে চেয়ারম্যান আশেক রসুল রোকন বলেন, আমার পিতা মরহুম দিল মোহাম্মদ মাস্টার একজন আদর্শ শিক্ষক ছিলেন। বাবার আদর্শ বুকে ধারণ করে সমাজের জন্য ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ড করার চেষ্টা করি। একটি সুন্দর প্রজন্ম পরম্পরায় প্রবাহিত প্রতিষ্ঠিত হোক মানবতায়, সেই দৃষ্টিকোন থেকে দিল মোহাম্মদ মাস্টার ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট