1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলন শিক্ষার্থীদের জ্ঞান ভিত্তিক পারদর্শী হতে হবে লেখা পড়ায়ঃ মুসলেহ উদ্দিন বৃহত্তর দোহাজারীর উন্নয়ন: ঐক্যবদ্ধ প্রচেষ্টায় হতে পারে আগামীর অর্থনৈতিক ও পর্যটন হাব রাউজানে অস্ত্র গুলিসহ এক যুবক গ্রেফতার। “পিএমকে’র উদ্যোগে শ্যামলী জোনের যাত্রাবাড়ী শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন। রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থ দণ্ড, মেয়াদ উর্ত্তীণ মালামাল জব্দ। ফটিকছড়ির দৌলতপুর কিন্ডারগার্টেনের পরিচালক নজরুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত। চন্দনাইশে ৪ দিনব্যাপী বৈশাখী মেলা ও সম্মিলিত বর্ষবরণ উৎসব ১৪ এপ্রিল থেকে ১০১ সদস্যের উদযাপন কমিটির আহ্বায়ক এম এ হাশেম রাজু

রাউজানে ধানের পোকামাকড় দমন ব্যবস্থাপনা শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

 

রাউজান প্রতিনিধি :
চট্টগ্রামের রাউজানে নিরাপদ ফসল ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হিসেবে ধানের সমন্বিত পোকামাকড় দমন ব্যবস্থাপনা (আইপিএম) শীর্ষক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
১৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায়
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর কীটতত্ত্ব বিভাগের বাস্তবায়নে ও পার্টনার প্রকল্পের অর্থায়নে উপজেলার পশ্চিম ডাবুয়া মধ্যসর্তা রামসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সন্মুখস্থ মাঠে এ প্রশিক্ষণ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুম কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর কীটতত্ত্ব বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান কৃষিবিদ মোঃ মোসাদ্দেক হোসেন। সন্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর কীটতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মোঃ নজমুল বারী। উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ নাজিম উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপ সহকারী কৃষি কর্মকর্তা শিবু শংকর দে, রোকসানা মমতাজ, কৃষক মোহাম্মদ হানিফ, তসলিমা উদ্দিন। প্রশিক্ষণ কর্মশালায় মোট ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে পোকামাকড় দমনের বিভিন্ন কৌশল সম্পর্কে কৃষকদের অবহিত করেন অতিথিগণ।
এরপূর্বে সকালে অতিথিগণ উপজেলার চিকদাইর ইউনিয়নে কৃষক তসলিম উদ্দিনের ব্রি ধান ১০৩ এর ফলন পরিদর্শন এবং কর্তন কাজের উদ্বোধন করেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট