1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী দোহাজারীতে ‘মিনি সাজেক’ মাস্টারঘোনা-ধোপাছড়ি পাহাড়ি সড়ক ঘিরেই পর্যটনের নতুন সম্ভাবনা চট্টগ্রাম বিভাগে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস উদযাপন: অধিকার আদায়ের ডাক কুমিল্লায় মে দিবসে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল র‍্যালি হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে দোহাজারী কিল্লাপাড়া শাহী জামে মসজিদ নির্মাণে দোহাজারী কাজী ফার্মস এর পক্ষ থেকে ১ লক্ষ টাকা অনুদান প্রদান  সংবিধান সংস্কারে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহবান জানিয়েছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম। আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল দোহাজারীর উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার এমপি জসিম উদ্দিনের, নাগরিক কমিটির জমকালো অভিষেক,সংবর্ধনা ও গুণীজনদের মরণোত্তর সম্মাননা প্রদান

রাউজানে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

রাউজানে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

রাউজান প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, ১৯৭৪ সাল থেকে আমার রাজনীতির শুরু হয়েছিল। শহীদ জিয়ার আদর্শে আমি বিএনপি সাথে সম্পৃক্ত হই। এখনও এ আদর্শ আমি আছি। শহীদ জিয়াউর রহমান সংবিধানে প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করেন। তিনি বলেন, গত ১৭ বছর আওয়ামী সন্ত্রাসী কারণে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন আমার দলীয় নেতাকর্মীরা। এলাকার মানুষের সাথে আমার যুগ যুগ ধরে সম্পর্ক। এ সম্পর্ক কোনদিন শেষ হবে না। তিনি সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বলেন, সেনাবাহিনী আওয়ামী লীগকে প্রশিক্ষণ দিচ্ছেন। তাদের কেন ধরা হলো না। জিজ্ঞেস করলে তাঁরা বলেন সবাই পালিয়ে গেছে। ৫ আগষ্ট শত শত আওয়ামী লীগ নেতাকে আশ্রয় দিয়েছে। পরে বলে তাঁরা পালিয়ে গেছে আওয়ামী লীগ। এ হচ্ছে সেনাবাহিনীর অবস্থা। তিনি ছাত্র প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, ৫ আগষ্টের আগে কোথায় ছিল তারা। এখন উপজেলার বিভিন্ন দপ্তরে বসে সব কিছু নিয়ন্ত্রণ করতে চাই। তিনি গতকাল ১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে জানালী হাটস্থ একটি কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা নুরুল হুদার সভাপতিত্বে ও বিএনপি নেতা ফিরোজ আহম্মদ ও উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি রাসেল খানের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন সাবেক জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সৈয়দ মঞ্জরুল হক মঞ্জু, জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, সাবেক ইউপি দিদারুল আলম, চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, বিএনপি নেতা মুসলেম উদ্দিন, হাজী জসিম, হাফেজ মোহাম্মদ হাসেম, আনিসুল ইসলাম সোহেল, পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক শাহাজান শাকিল, ছাত্রদলের সাবেক নেতা লিটন মহাজন, সেচ্ছাসেবক দল নেতা ইউসুফ তালুকদার, সৈয়দ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ আলী সুমন, নিজাম উদ্দিন সুজন, মোহাম্মদ আলী মুন্না, এডভোকেট মফিজ উদ্দিন, মোহাম্মদ রেওয়াজ, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শুরুর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা জাতীয় ও দলীয় পতকা উত্তোলন করেন। পরে বেলুন ও শান্তি পায়রা উড়িয়ে দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

প্রদীপ শীল, রাউজান -০১.০৯.২৫ ইং।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট