1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  3. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা দোহাজারীতে ৪নং ওয়ার্ড দুবাই প্রবাসী ফোরামের মানবিক ত্রাণ বিতরণ সম্পন্ন আর্তমানবতার সেবায় বন্যার্থদের পাশে দাঁড়ালেন প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস দোহাজারীর বিওসির মোড়ে ত্রাণ বিতরণের সময় মাননীয় এমপি মহোদয়ের উপর হামলার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা দোহাজারী পৌরসভার ৭ নং ওয়ার্ডে বন্যাদুর্গতদের মাঝে মানবিক সহায়তার অনন্য নজির স্হাপন নুরুল ইসলাম দোহাজারীতে বন্যাদুর্গত ১৩০০ পরিবারের পাশে আলহাজ্ব আবুল কাশেম লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন দোহাজারীতে বানভাসি মানুষের পাশে ‘মরহুম আব্দুর রাজ্জাক জনকল্যাণ ফাউন্ডেশন’ শঙ্খের নতুন দাপটে চন্দনাইশে ফের প্লাবিত বিস্তীর্ণ জনপদ: চরম দুর্ভোগে লক্ষাধিক মানুষ বানভাসি মানুষের পাশে মরহুম আব্দুর রাজ্জাক জনকল্যাণ ফাউন্ডেশন: চেয়ারম্যান রফিক উদ্দিনের মানবিক আহ্বান দোহাজারীতে নিম্নমানের বীজ বিক্রির দায়ে ‘কৃষি ভান্ডার’কে জরিমানা, জব্দ বিপুল পরিমাণ বীজ

লোহাগাড়ায় পল্লী মঙ্গল কর্মসূচীর (পিএমকে) ফ্রি মেডিকেল ক্যাম্প: সেবা পেলেন ৫ শতাধিক রোগী

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

লোহাগাড়া প্রতিনিধি:

পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর উদ্যোগে লোহাগাড়া শাখা অফিস প্রাঙ্গণে অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ঔষধ সামগ্রী ও চশমা বিতরণ করা হয়েছে। গত ২১ জুন ২০২৬, রবিবার দিনব্যাপী আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ শতাধিক গরীব ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।

ক্যাম্পটিতে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু এবং সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের সেবা প্রদান করেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ সৈয়দা রাজিয়া করিম, ডাঃ মোঃ মোর্শেদ খান, ডাঃ কাজী আব্দুল মতিন, ডাঃ জাফর আলী, ডাঃ ইলিয়াস এবং ডাঃ নয়ন কুমার সরকার।

কর্মসূচীতে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে প্রেসক্রিপশন প্রদান এবং রোগীদের মাঝে প্রয়োজনীয় ঔষধ, চক্ষু রোগীদের পাওয়ারের চশমা ও চোখের ড্রপ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পিএমকে-এর দোহাজারি এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মোঃ বেলাল উদ্দিন, শাখা ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম এবং শাখার হিসাব-রক্ষক রানা পাল।

এরিয়া ম্যানেজার মোঃ বেলাল উদ্দিন জানান, ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) বিভিন্ন উন্নয়নমূলক কাজের পাশাপাশি নিয়মিত স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। স্বাস্থ্যসেবা কর্মসূচীর আওতায় মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা, চক্ষু চিকিৎসা এবং গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ সরবরাহ করা হচ্ছে।

শাখা ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম বলেন, আমাদের শাখার গ্রাহকসহ এলাকার মা ও শিশু এবং সকল বয়সের অতিদরিদ্র মানুষকে সেবা দিতে পেরে আমরা আনন্দিত। প্রতি বছর এ ধরনের সেবামূলক কার্যক্রমের মাধ্যমে আমরা মানুষের পাশে থাকতে চাই।

বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে উপকারভোগীরা সংস্থার প্রধান নির্বাহী কামরুন্নাহার, উপ-প্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল এবং পিএমকে হাসপাতালের প্রধান উপদেষ্টা ও হেড অব হেল্থ ডাঃ কাজী সুদীপ্তা কবিরের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট