1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
Porównanie mechaniki gry ‘Royal Drop’ z ‘TVN Milionerzy’: Analiza podobieństw i różnic na przykładzie Vavada.waw.pl দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ 946175811784769330 ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ Betrepublic Casino App: Online-Casino Spielen auf Deutsch পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’

সবাই একই এলাকার। এ মর্মান্তিক ঘটনার রহস্য কি! ফটিকছড়িতে চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা: আহত-২ ও আ’টক ২।।

  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৩৩৭ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় চোর সন্দেহে রিহান উদ্দিন মাহিন (১৫) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) ভোরে কাঞ্চননগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড চেইঙ্গার মূখ ব্রিজের ওপর ঘটনাটি ঘটে। এঘটনায় রাহাত ও মানিক নামে আরো দুই কিশোর আহত হয়। থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ও আহত ২ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন এবং ২ জনকে আটক করে।
নিহত কিশোর ওই এলাকার সাগর আলী তালুকদার বাড়ির মুহাম্মদ লোকমান সওদাগরের একমাত্র ছেলে।
তবে এ ঘটনায় নিহত,আহত ও হামলাকারীরা একে অপরের প্রতিবেশী এবং পরিচিত মূখ।যা হত্যার আগের কথোপকথনের একটি ভিডিও ফুটেজে দেখা যায়। এ ঘটনার পেছনে অন্য কোন রহস্য আছে কি না ; এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
জানা যায়,রাত সাড়ে ৩ টার তালুকদার বাড়ির একটি সড়কের উপর সাগরসহ স্থানীয় ৫/৬ জন কিশোর দাঁড়ানো অবস্থায় ছিল। সেখানে তাদেরকে দেখে স্থানীয় কিছু লোক ধাওয়া দিলে তারা পালাতে থাকে। এদের মধ্যে তিনজন জনৈক হাফেজ বখতিয়ারের একটি নির্মাণাধীন ঘরের ছাদের উপর উঠে আশ্রয় নেয়। ধাওয়াকারীরা ওই তিনজনকে ছাদ থেকে নামিয়ে পাশ্ববর্তী চেঙ্গার মূখ ব্রিজের ওপর নিয়ে ব্রিজের রেলিংয়ের সাথে রশি দিয়ে বেঁধে মারধর করতে থাকে। খবর পেয়ে মাহিনের বাবা-মা ঘটনা স্থলে গেলে তাদের সামনে একমাত্র ছেলেকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয়। এতে বাধা দিলে মাহিনের বাবাকে ও মারধর করে আহত করে। এঘটনায় ইউনিয়নের সাত নং ওয়ার্ডের মাইজপাড়ার মানিক ও রাহাত নামের দুই কিশোরকে পিটিয়ে গুরুতর আহত করে। তারা এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মোঃ আবদুল কাদের বলেন,এঘটনায় ২ জন চিকিৎসাধীন ও ২ জনকে থানা পুলিশ আটক করেছে।তবে নিহত কিশোর ছাত্র কি না আমার জানা নেই।
একই ইউনিয়নের অপর ইউপি সদস্য মোঃ আয়ুবের নিকট এ বিষয়ে গতকাল বিকাল সাড়ে ৩ টায় মুঠোফোনে জানতে চাইলে তিনি শহরে অবস্থান করছেন এবং ঘটনার বিষয়ে অবগত নহে বলে জানান।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নুর আহমদ বলেন,এ ঘটনায় জড়িত সন্দেহে জনৈক আবুল কাসেম লেদুর ছেলে নোমান ও জনৈক মৃত মাহমদুল হকের ছেলে আজাদ নামের দুই তরুণকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনা রহস্য বের করতে  তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন আছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট