1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী দোহাজারীতে ‘মিনি সাজেক’ মাস্টারঘোনা-ধোপাছড়ি পাহাড়ি সড়ক ঘিরেই পর্যটনের নতুন সম্ভাবনা চট্টগ্রাম বিভাগে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস উদযাপন: অধিকার আদায়ের ডাক কুমিল্লায় মে দিবসে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল র‍্যালি হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে দোহাজারী কিল্লাপাড়া শাহী জামে মসজিদ নির্মাণে দোহাজারী কাজী ফার্মস এর পক্ষ থেকে ১ লক্ষ টাকা অনুদান প্রদান  সংবিধান সংস্কারে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহবান জানিয়েছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম। আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সাতকানিয়ার চরখাগরিয়া খাদিম আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের নির্বাচন,বিএনপির পূর্ণ প্যানেল বিজয়ী

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

বিপুল উৎসাহ ও উদ্দীপনার এবং কিছু বিছিন্ন ঘটনার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে দক্ষিণ চট্টগ্রামের চরখাগরিয়ার খাদিম আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন। ২৭ অক্টোবর সকাল ১০ থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিলেন ৫৪৮জন তৎ মধ্যে ৩১৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এতে প্রতিদ্বন্ধী করেন সাধারণ অভিভাবক সদস্য পদে বিএনপি সমর্থিত প্যানেলে ৪ প্রার্থী ও জামায়াত ইসলামী সমর্থিত প্যানেল ৪ প্রার্থী। বিজয়ীরা হলেন, বিএনপি সমর্থিত পূর্ণ প্যানেলের মুহাম্মদ খোরশেদুল ইসলাম প্রথম,আশরাফুজ্জামান দ্বিতীয়, আবু বক্কর তৃতীয় ও সাইফুল ইসলাম চতুর্থ। নির্বাচন চলাকালে কেন্দ্রের ভিতরে কোন ঘটনা ঘটেনি।

ভোটাররা সারিবদ্ধভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। অন্যদিকে দুপুর ১২টার দিকে কেন্দ্রের বাহিরে জামায়াত সমর্থিত কিছু সমর্থক ও বিএনপি সমর্থিত সমর্থকের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এতে ইটপাটকেল ও মারধরের ঘটনায় বিএনপি সমর্থিত ৩জন ও জামায়াত সমথিত ৩জন সমর্থক আহত হয়। আহতরা হলেন, জামায়াত সমর্থিত বেলাল প্রকাশ বাহাদুর (৬০), মাহাবুল আলম (৩৮), শামসুল ইসলাম (৪৫) ও বিএনপি সমর্থিত শামসুল ইসলাম (৬০), তারেক (২৮), খোরশেদ আলম (২২)।

প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সাতকানিয়া উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার আশীষ বরণ দেব। এছাড়া নির্বাচন পর্যবেক্ষন করেন, উক্ত বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ডাঃ জুনাইদ মাহমুদ খান এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন থানা পুলিশ ও উপজেলায় কর্মরত সেনাবাহিনীর একটি একটি টিম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট