1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  3. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা দোহাজারীতে ৪নং ওয়ার্ড দুবাই প্রবাসী ফোরামের মানবিক ত্রাণ বিতরণ সম্পন্ন আর্তমানবতার সেবায় বন্যার্থদের পাশে দাঁড়ালেন প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস দোহাজারীর বিওসির মোড়ে ত্রাণ বিতরণের সময় মাননীয় এমপি মহোদয়ের উপর হামলার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা দোহাজারী পৌরসভার ৭ নং ওয়ার্ডে বন্যাদুর্গতদের মাঝে মানবিক সহায়তার অনন্য নজির স্হাপন নুরুল ইসলাম দোহাজারীতে বন্যাদুর্গত ১৩০০ পরিবারের পাশে আলহাজ্ব আবুল কাশেম লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন দোহাজারীতে বানভাসি মানুষের পাশে ‘মরহুম আব্দুর রাজ্জাক জনকল্যাণ ফাউন্ডেশন’ শঙ্খের নতুন দাপটে চন্দনাইশে ফের প্লাবিত বিস্তীর্ণ জনপদ: চরম দুর্ভোগে লক্ষাধিক মানুষ বানভাসি মানুষের পাশে মরহুম আব্দুর রাজ্জাক জনকল্যাণ ফাউন্ডেশন: চেয়ারম্যান রফিক উদ্দিনের মানবিক আহ্বান দোহাজারীতে নিম্নমানের বীজ বিক্রির দায়ে ‘কৃষি ভান্ডার’কে জরিমানা, জব্দ বিপুল পরিমাণ বীজ

হংকং-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন।

  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, হংকং-এ ২১ শে ফেব্রুয়ারি ২০২৬ যথাযোগ্য মর্যাদায় এবং ভাবগাম্ভীর্যের সাথে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। এতে কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং হংকং-এ বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহন করেন।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে একুশের প্রথম প্রহরে সম্মানিত কনসাল জেনারেল ড. শাহ্ মোহাম্মদ তানভীর মনসুর কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হংকং শাখার সভাপতি আলী মোহাম্মদ জাফর,সাধারণ সম্পাদক কে এম আহমেদ রাজু ও অন্যান্য নেতা কর্মীরা হংকং-এ স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের আত্নার মাগফিরাত কামনা করেন। এরপর দিবসের শুরুতে কনসাল জেনারেল ড. শাহ্ মোহাম্মদ তানভীর মনসুর কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে জাতীয় পতাকা অর্ধনমিত করেন।

বিকেলে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। অনুষ্ঠানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। এসময় দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে হংকং বিএনপির সভাপতি আলী মোহাম্মদ জাফর, মোশাররফ হোসেন ও উপদেষ্টা মন্ডলীর সদস্য সালেহ আহমেদ মহান ভাষা শহীদদের শ্মরনে বক্তব্য রাখেন।

কনসাল জেনারেল ড. শাহ্ মোহাম্মদ তানভীর মনসুর তাঁর বক্তব্যে মাতৃভাষার অস্তিত্ব রক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশের স্বাধিকার আন্দোলন তথা সর্বোপরি মহান স্বাধীনতা সংগ্রামে ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরেন এবং একই সাথে বাংলাদেশের সকল গণতান্ত্রিক সংগ্রামের শহীদদের অবদানের কথা স্মরন করেন। তিনি সকলকে মহান একুশের চেতনায় উদ্ভুদ্ধ হয়ে মাতৃভাষার মর্যাদা অক্ষুন্ন রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে আগত অতিথিদের জন্য ইফতার ও নৈশ্যভোজের আয়োজন করা হয়। সবশেষে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট