1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কদলপুরে আম পাড়তে বারণ করায় যুবককে ছুরিকাঘাত চন্দনাইশে শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী দোহাজারীতে ‘মিনি সাজেক’ মাস্টারঘোনা-ধোপাছড়ি পাহাড়ি সড়ক ঘিরেই পর্যটনের নতুন সম্ভাবনা চট্টগ্রাম বিভাগে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস উদযাপন: অধিকার আদায়ের ডাক কুমিল্লায় মে দিবসে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল র‍্যালি হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে দোহাজারী কিল্লাপাড়া শাহী জামে মসজিদ নির্মাণে দোহাজারী কাজী ফার্মস এর পক্ষ থেকে ১ লক্ষ টাকা অনুদান প্রদান  সংবিধান সংস্কারে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহবান জানিয়েছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম। আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

চন্দনাইশে এক কৃষকের বরবটি খেত উপড়ে দিয়েছে দূর্বত্তরা

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মধ্যম হাশিমপুর এলাকার বরগুনী ফরেস্ট বিটের পূর্ব পাশে শুক্কুরের চর এলাকার এক অসহায় কৃষকের ৪০শতক জায়গার বরবটি শীম খেত উপড়ে দিয়েছে দূর্বত্তরা। সে ফুল আসা বরবটি সিম গাছগুলি উপড়ে দিয়ে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে বলে জানান কৃষক আমিরুল ইসলাম আনু। এমন নিমর্মতার ঘটনাটি ২১ সেপ্টেম্বর রাতে ঘটেছে।

এ ঘটনায় কৃষক আমিরুল ইসলাম বাদী হয়ে চন্দনাইশ কৃষি অফিসসহ বিভিন্ন উপজেলার বিভিন্ন দপ্তরে প্রতিপক্ষ ৬জনকে আসামী করে অভিযোগ দায়ের করেন।

জানা যায়, স্থানীয় এক প্রতিপক্ষের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জায়গা সম্পত্তির বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে রবিবার রাতে কৃষক আনুর ৪০ শতক জায়গার উপর বরবটি সিম খেত ও সিবা উপড়ে ফেলে। পরে দূর্বত্তের দল বরবটি শীমের চারাগুলি খেত থেকে অর্ধ কিলোমিটার দুরে একটি পাহাড়ী ঝোঁপে বস্তায় বস্তায় ফেলে দেয়। খবর পেয়ে ২২ সেপ্টেম্বর সোমবার সকালে খেতে গিয়ে খেতের অবস্থা দেখে অসহায় হয়ে পড়েন কৃষক।

এ ঘটনায় কৃষক আমিরুল ইসলাম আনু বলেন, কৃষির উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন। ব্যাংক থেকে ঋণ নিয়ে অনেক কস্ট করে খেতটি করেছিলেন,প্রতিপক্ষ কষ্টের বরবটি খেতটি নষ্ট করায় দিশেহারা হয়ে পড়েছেন। তাই তিনি তার সবজি খেতের যে অবিচার করেছে তার সুষ্ট বিচার ও ক্ষতিপূরণের দাবী জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট