1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান: সংযুক্ত শিক্ষককে বহাল রাখার দাবিতে এমপি’র বরাবরে আবেদন হরি হরি পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী দোহাজারীতে ‘মিনি সাজেক’ মাস্টারঘোনা-ধোপাছড়ি পাহাড়ি সড়ক ঘিরেই পর্যটনের নতুন সম্ভাবনা চট্টগ্রাম বিভাগে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস উদযাপন: অধিকার আদায়ের ডাক কুমিল্লায় মে দিবসে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল র‍্যালি হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে দোহাজারী কিল্লাপাড়া শাহী জামে মসজিদ নির্মাণে দোহাজারী কাজী ফার্মস এর পক্ষ থেকে ১ লক্ষ টাকা অনুদান প্রদান  সংবিধান সংস্কারে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহবান জানিয়েছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম। আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

চন্দনাইশ বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল

  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল চন্দনাইশ উপজেলা,চন্দনাইশ পৌরসভা ও দোহাজারী পৌরসভার যৌথ উদ্যোগে ৫ ডিসেম্বর, শুক্রবার বাদে জুমার পর পৌরসভাস্থ বদুরপাড়া তৃতীয় জামে মসজিদের উঠানে মিলাদ ও দোয়া মাহফিল চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এম মোরশেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও দক্ষিণ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ওরশেদুল আলম চৌধুরী মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সালাউদ্দীন চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট আমিনুল হক চৌধুরী ওমান বিএনপির সভাপতি প্রবাসী দেলোয়ার হোসেন, চন্দনাইশ পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব সিরাজুল ইসলাম, আহমদুর রহমান, দোহাজারী পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ ইউনুছ রানা, দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দীন, যুবদল নেতা আবদুস সবুর, বিএনপি নেতা কামাল, আজগর, আলী আকবর, আবু তালেব পারভেজুল আলম, মোরশেদসহ অন্যান্যরা। বেগম জিয়ার রোগমুক্তি ও সুস্থতা বিশেষ মুনাজাত পরিচালনা করেন মাওলানা ইয়াছিন আরাফাত মজিদি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট