1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী দোহাজারীতে ‘মিনি সাজেক’ মাস্টারঘোনা-ধোপাছড়ি পাহাড়ি সড়ক ঘিরেই পর্যটনের নতুন সম্ভাবনা চট্টগ্রাম বিভাগে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস উদযাপন: অধিকার আদায়ের ডাক কুমিল্লায় মে দিবসে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল র‍্যালি হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে দোহাজারী কিল্লাপাড়া শাহী জামে মসজিদ নির্মাণে দোহাজারী কাজী ফার্মস এর পক্ষ থেকে ১ লক্ষ টাকা অনুদান প্রদান  সংবিধান সংস্কারে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহবান জানিয়েছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম। আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল দোহাজারীর উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার এমপি জসিম উদ্দিনের, নাগরিক কমিটির জমকালো অভিষেক,সংবর্ধনা ও গুণীজনদের মরণোত্তর সম্মাননা প্রদান

দোহাজারীর উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার এমপি জসিম উদ্দিনের, নাগরিক কমিটির জমকালো অভিষেক,সংবর্ধনা ও গুণীজনদের মরণোত্তর সম্মাননা প্রদান

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

এসএম রাশেদ, চন্দনাইশ,

চট্টগ্রামের চন্দনাইশস্থ দোহাজারী নাগরিক কমিটির জমকালো অভিষেক এবং চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমদের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।  শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় দোহাজারীর সাঙ্গু কনভেনশন হলে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমদ বলেন, “দোহাজারীর ইতিহাস ও ঐতিহ্য সুদীর্ঘকালের। এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও পর্যটন খাতের উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। দোহাজারী পৌরসভাকে প্রথম শ্রেণিতে উন্নীতকরণ, পূর্ণাঙ্গ থানা বা উপজেলা বাস্তবায়নসহ বিশেষ করে চৌকিদার ফাঁড়ি সেতু নির্মাণ এবং লালুটিয়াকে একটি আধুনিক পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা হবে। দোহাজারীর সামগ্রিক উন্নয়ন কার্যক্রমে দোহাজারী নাগরিক কমিটির যেকোনো যৌক্তিক দাবির পাশে থেকে আমি কাজ করে যাব। অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমদ কমিটির সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

দোহাজারী নাগরিক কমিটির সভাপতি ও আকবর সেভেন গ্রুপের চেয়ারম্যান জনাব আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়। কমিটির সাধারণ সম্পাদক এবং নাহার বিল্ডার্স ও নাহার স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও কমিটির উপদেষ্টা এডভোকেট সুব্রত চৌধুরী, সাবেক উপচার্য্য সরসিংহ হাজারী, বিশিষ্ট শিক্ষাবিদ ড. সুকান্ত ভট্টাচার্য্য এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা এম এ হাশেম রাজু।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সওদাগর, এম মোরশেদুল আলম চৌধুরী, কমিটির উপদেষ্টা আলী আজম খান, সহ-সভাপতি সাবেক মেয়র লোকমান হাকিম, সহ-সভাপতি কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক ইফতেখার উদ্দিন সুমন, সাংগঠনিক সম্পাদক আবু তৈয়ব, অর্থ সম্পাদক বাহাদুর ইসলাম এবং সাংস্কৃতিক সম্পাদক প্রধান শিক্ষক বিষ্ণযশা চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানের এক আবেগঘন পরিবেশে দোহাজারীর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রয়াত ব্যক্তিদের পরিবারের হাতে এই সম্মাননা তুলে দেন প্রধান অতিথি ও উপস্থিত অতিথিবৃন্দ।

আলোচনা সভা ও সংবর্ধনা শেষে এক প্রীতি মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আকর্ষণীয় রাইফেল ড্র উপস্থিত সুধীজনদের মুগ্ধ করে। দোহাজারীর সামাজিক ও কাঠামোগত উন্নয়নে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট