1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ, বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলন শিক্ষার্থীদের জ্ঞান ভিত্তিক পারদর্শী হতে হবে লেখা পড়ায়ঃ মুসলেহ উদ্দিন বৃহত্তর দোহাজারীর উন্নয়ন: ঐক্যবদ্ধ প্রচেষ্টায় হতে পারে আগামীর অর্থনৈতিক ও পর্যটন হাব রাউজানে অস্ত্র গুলিসহ এক যুবক গ্রেফতার। “পিএমকে’র উদ্যোগে শ্যামলী জোনের যাত্রাবাড়ী শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন। রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থ দণ্ড, মেয়াদ উর্ত্তীণ মালামাল জব্দ। ফটিকছড়ির দৌলতপুর কিন্ডারগার্টেনের পরিচালক নজরুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত।

ফটিকছড়ির বীর মুক্তিযোদ্ধা আলমগীর রাষ্ট্রিয় মর্যাদায় চির নিদ্রায় শায়িত।

  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম :

যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় ফটিকছড়ি পৌরসভা ১নং ওয়ার্ডের উত্তর রাঙ্গামাটিয়া ইয়াকুব আলী ফরেস্টর বাড়ির মরহুম ইয়াকুব আলীর পুত্র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আলমগীর চৌধুরী (৭৫) এর জানাযার নামাজ বৃহস্পতিবার ১২ মার্চ বিকাল সাড়ে ৩টায় মরহুমের বাড়ী সংলগ্ন স্থানে অনুষ্টিত হয়েছে। জানাযার নামাজ শেষে মরহুমের লাশ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
জানাযার নামাজের আগে উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মুহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে ফটিকছড়ি থানার একদল পুলিশ ও মুক্তিযোদ্ধারা মরহুমের কফিন জাতীয় পতাকা দিয়ে ঢেকে দিয়ে গার্ড অব অনার প্রদান করে পুষ্পস্তবক অর্পণ করেন।
জানাযার নামাজের আগে মরহুমের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন,সংসদ সদস্য সরোয়ার আলমগীর,উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মুহাম্মদ ইব্রাহিম,বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক,বীর মুক্তিযোদ্ধা এমদাদুল ইসলাম চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা মাহাবুল আলম,সাহাবুদ্দিন,আবু তাহের ও মরহুমের পুত্র রেহান চৌধুরী।
জানাযার নামাজে সংসদ সদস্য সরোয়ার আলমগীর,বীর মুক্তিযোদ্ধা এমদাদুল ইসলাম চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক,পৌরসভা বিএনপি আহবায়ক সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন কাঞ্চন,সাবেক চেয়ারম্যান কামাল পাশা,সাবেক চেয়ারম্যান এম.সিরাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ও পৌরসভা বিএনপি নেতা এম জাহাঙ্গীর আলম চৌধুরী,লেলাং ইউপি প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন,বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশর চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা জাগির হোসেন,সাবেক পৌর কাউন্সিলর সাংবাদিক রফিকুল আলম, সাবেক পৌর কাউন্সিলর আলা উদ্দিন রাকিব,নাজিম উদ্দীন শাহীন, উত্তর জেলা যুবদলের যুগ্ন সম্পাদক মুহাম্মদ জালাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছা সবক দলের আহবায়ক এস এম মুনসুর আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক,শিক্ষক,ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী,২ পুত্র ও ২ মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে যান।
উল্লেখ্য তিনি গত ১৪ ফেব্রুয়ারী শহর থেকে বাড়ী আসার সময় ফটিকছড়ি উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের বারৈয়ারহাট এলাকায় সড়ক দূর্ঘটনায় বাম হাতের আংগুলে আঘাত পাই। পরে আহতাবস্থায় নগরীর ট্রিটমেন্ট হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকা উত্তরা বাসায় চলে যান। বাসায় আরো অসুস্থ হলে ঢাকার উত্তরা হাইকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১০ মার্চ রাত সাড়ে ৮ টায় মৃত্যু বরণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট