1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কদলপুরে আম পাড়তে বারণ করায় যুবককে ছুরিকাঘাত চন্দনাইশে শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী দোহাজারীতে ‘মিনি সাজেক’ মাস্টারঘোনা-ধোপাছড়ি পাহাড়ি সড়ক ঘিরেই পর্যটনের নতুন সম্ভাবনা চট্টগ্রাম বিভাগে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস উদযাপন: অধিকার আদায়ের ডাক কুমিল্লায় মে দিবসে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল র‍্যালি হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে দোহাজারী কিল্লাপাড়া শাহী জামে মসজিদ নির্মাণে দোহাজারী কাজী ফার্মস এর পক্ষ থেকে ১ লক্ষ টাকা অনুদান প্রদান  সংবিধান সংস্কারে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহবান জানিয়েছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম। আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

ভূজপুরে বসত ঘরে যুবকের রহস্যজনক মৃত্যু। মা আটক।

  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন এলাকায় কামরুল হাসান কাউছার (২০) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য কাউছারের মা’কে আটক করে থানায় নিয়ে যায়।
সোমবার ৬ অক্টোবর সকালে উপজেলার নারায়নহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইদিলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাউছার ওই এলাকার
বাউদ্দার পাড় পণ্ডিত বাড়ির
ডুবাই প্রবাসী মো: কামাল ভূইঁয়া প্রকাশ মনা’র এক মাত্র পুত্র সন্তান।
স্থানীয়রা জানান,সকালে কাউছারের মায়ের কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে বসত ঘরে তার নিথর দেহ দেখতে পাই। বিছানার ওপর পড়ে থাকা শরীলের বিভিন্ন স্থানে কাটা ও রক্তের দাগ ছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নেয় এবং কাউছারের মা হামিদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
স্থানীয় ইউপি সদস্য আশুতোষ চক্রবর্তী ঘটনা নিশ্চিত করে বলেন,নিহত কাউছারের শরীলে রক্তাক্ত আঘাতের চিহৃ রয়েছে। বিছানায় রক্তমাখা কাপড় দেখা গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়।

কাউছারের পরিবার জানায়, সে আগের রাতে ঘুমের ওষুধ খেয়েছিল এবং অতিরিক্ত ওষুধ সেবনের কারণেই তার মৃত্যু হয়েছে। তবে শরীরে আঘাতের চিহ্ন ও রক্তের দাগ সম্পর্কে পরিবার কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি বলে জানিয়েছে পুলিশ।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য তার মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট