1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কদলপুরে আম পাড়তে বারণ করায় যুবককে ছুরিকাঘাত চন্দনাইশে শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী দোহাজারীতে ‘মিনি সাজেক’ মাস্টারঘোনা-ধোপাছড়ি পাহাড়ি সড়ক ঘিরেই পর্যটনের নতুন সম্ভাবনা চট্টগ্রাম বিভাগে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস উদযাপন: অধিকার আদায়ের ডাক কুমিল্লায় মে দিবসে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল র‍্যালি হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে দোহাজারী কিল্লাপাড়া শাহী জামে মসজিদ নির্মাণে দোহাজারী কাজী ফার্মস এর পক্ষ থেকে ১ লক্ষ টাকা অনুদান প্রদান  সংবিধান সংস্কারে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহবান জানিয়েছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম। আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ, বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানের আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
১৬ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব আব্দুস সালাম।
প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় প্রতিষ্ঠাতার সুযোগ্য পুত্র, শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ আলাউদ্দীন।
উদ্বোধক ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক রঞ্জন কুমার বড়ুয়া, চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের প্রাক্তণ প্রশাসনিক কর্মকর্তা অসীম কুমার চৌধুরী, রাউজান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ মহিউদ্দিন বখতিয়ার।
সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ নিজাম উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষক বাবুল কান্তি পারিয়াল, সহকারী শিক্ষক রানা দাশ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আব্দুস সালাম উচ্চ বিদ্যালয় শিক্ষা বিস্তারে প্রশংসনীয় ভূমিকা রাখছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে জ্ঞানের আলোয় আলোকিত করে এই শিক্ষা প্রতিষ্ঠান সগৌরবে এগিয়ে চলেছে। এলাকার সচেতন মহলের সহযোগিতায় আগামীতে এই বিদ্যালয়কে উপজেলা পর্যায়ে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর পরিচালনা পরিষদ।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট