1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কদলপুরে আম পাড়তে বারণ করায় যুবককে ছুরিকাঘাত চন্দনাইশে শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী দোহাজারীতে ‘মিনি সাজেক’ মাস্টারঘোনা-ধোপাছড়ি পাহাড়ি সড়ক ঘিরেই পর্যটনের নতুন সম্ভাবনা চট্টগ্রাম বিভাগে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস উদযাপন: অধিকার আদায়ের ডাক কুমিল্লায় মে দিবসে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল র‍্যালি হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে দোহাজারী কিল্লাপাড়া শাহী জামে মসজিদ নির্মাণে দোহাজারী কাজী ফার্মস এর পক্ষ থেকে ১ লক্ষ টাকা অনুদান প্রদান  সংবিধান সংস্কারে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহবান জানিয়েছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম। আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

শিক্ষার্থীদের জ্ঞান ভিত্তিক পারদর্শী হতে হবে লেখা পড়ায়ঃ মুসলেহ উদ্দিন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

 

 

রাউজান প্রতিনিধিঃ
রাউজানের হলদিয়া ইয়াছিন নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, নবীন ছাত্রছাত্রীদের বরণ ও বার্ষিক পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হল রোমে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার মহাজনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নাজিম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বিএনপি নেতা মুসলেহ উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ কামাল উদ্দিন, বিএনপি নেতা মোহাম্মদ দুলাল, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সম্পাদক খোরশেদুল আলম জিকু, সহকারী প্রধান শিক্ষক রতন কুমার দে,
শিক্ষক হেদায়েতুল ইসলাম, শিক্ষক একরামুল ইসলাম, শিক্ষক মহসিন আকবর। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থী নিপা আক্তার মানপত্র পাঠ করেন। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ঈশা আক্তার, আয়েশা আক্তার, নিপা আক্তার, মরিয়ম আক্তার প্রমুখ।
প্রধান অতিথি মুসলেহ উদ্দিন বলেন, প্রযুক্তিগত জ্ঞান অর্জন করে বিশ্ব প্রতিযোগিতায় স্থান করে নিতে হবে শিক্ষার্থীদের। তাহলে দেশ অনেকদূর এগিয়ে যাবে। মনে রাখতে হবে মধা মননশীল জাতিকে পিছিয়ে রাখতে পারবে না কেউ। উন্নত জাতি গঠনে সুশিক্ষা এবং জ্ঞান ভিত্তিক পারদর্শী হতে হবে লেখা পড়ায়। ইয়াছিন শাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্যের ধারক বাহক একটি শিক্ষা প্রতিষ্ঠান। এ বিদ্যালয় থেকে পাশ করে অনেক গুণি শিক্ষার্থী দেশে বিদেশে সুনাম বয়ে এনেছে। আগামীতেও এ সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমে। পরে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট