1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দোহাজারী কিল্লাপাড়া শাহী জামে মসজিদ নির্মাণে দোহাজারী কাজী ফার্মস এর পক্ষ থেকে ১ লক্ষ টাকা অনুদান প্রদান  সংবিধান সংস্কারে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহবান জানিয়েছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম। আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল দোহাজারীর উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার এমপি জসিম উদ্দিনের, নাগরিক কমিটির জমকালো অভিষেক,সংবর্ধনা ও গুণীজনদের মরণোত্তর সম্মাননা প্রদান দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন, মরহুম আবুল কাশেম লেদুকে মরণোত্তর সম্মাননা প্রদান মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান শনিবার ফটিকছড়ি পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় লন্ডন প্রবাসী মাসুদুর রহমান। গণশুনানি শেষ হয়েও লাল ফিতায় বন্দি, ঐক্যের অভাবে থমকে আছে দোহাজারী-সাঙ্গু থানা বাস্তবায়ন

সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারী (ক.) মাইজভান্ডারীর ৩ দিন ব্যাপী বার্ষিক ওরশ শরীফের প্রস্তুতি সভা।

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

মাইজভান্ডারী ত্বরিকার প্রবর্তক হযরত গাউছুল আজম মাওলানা ছৈয়দ গোলামুর‌ রহমান মাইজভান্ডারী প্রকাশঃ বাবাভান্ডারী কেবলার‌ ৯০ তম ৩ দিন ব্যাপী আগামী ৩,৪ ও ৫ এপ্রিল অনুষ্ঠিতব্য বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে পূর্ব প্রস্তুতিমূলক সভা শুক্রবার ২৭ মার্চ সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফের গাউছিয়া রহমান মঞ্জিলের সভা কক্ষে আশেকানে মাইজভাণ্ডারী এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিম’র সভাপতিত্বে অনুষ্টিত হয়। সভায় আরো বক্তব্য রাখেন, ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম,নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহাব উদ্দিন,নোয়াখালী আইন কলেজের অধ্যক্ষ ব্যারিস্টার শাহিন মিরাজ চৌধুরী,এয়াকুব গ্রুপের চেয়ারম্যান ও ব্যস্থাপনা পরিচালক শিল্পপতি এম.এয়াকুব আলী মাইজভাণ্ডারী, নোয়াখালী আইন কলেজের উপাধ্যক্ষ খালেদ সাইফ উদ্দিন (কামরুল), আশেকানে আউলিয়া সরকারী ডিগ্রী কলেজের প্রফেসর ডঃ মোজাহেরুল আলম মাইজভাণ্ডারী),এডভোকেট হোসেন শহিদ মুজিব আলম বাপ্পী),নানুপুর ইউপি প্যানেল চেয়ারম্যান তৌহিদুল আলম,মুহাম্মদ এসকান্দর ও মঞ্জিলের ব্যবস্থাপক মোঃ কামাল উদ্দিন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন মঞ্জিলের আওলাদগণ ।
সভায় পবিত্র ওরশ শরীফ সুষ্টু ও সুন্দর ভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষা করা,নামাজের সময় মাইক ও সব ধরনের বাদ্য বাজনা বন্ধ রাখা,যানজট নিরসন,খাবার দোকানে দ্রব্যমূল্য তালিকা টাঙ্গানো,সিসি ক্যামরা বসানো, বিশুদ্ধ পানি সরবরাহ,অবৈধ বিদ্যুৎ সংযোগ রোধ,সড়কে লাইটিং করা সহ মঞ্জিলের পক্ষ থেকে সেচ্ছা সেবক নিয়োগ দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সার্বক্ষনিক সহযোগিতা করার জন্য সিদ্ধান্ত হয়।
সভায় গৃহীত সিদ্ধান্ত গুলো বাস্তবায়নের জন্য বিভিন্ন কমিটি গঠন করা হয়। প্রতিটি কমিটি আগামী ৩ থেকে ৫ এপ্রিল পর্যন্ত  ৩ দিন ব্যাপী অনুষ্ঠিতব্য বাবা ভান্ডারীর ওরশ শরীফ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তরীকতার সহিত কমিটির সকলকে নিজ নিজ দায়িত্ব পালন করতে অনুরোধ জানানো হয়।
সভা শেষে সকল উম্মাহর সুখ-শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা দিদারুল আলম মাইজভাণ্ডারী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট