1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
দোহাজারী কিল্লাপাড়া শাহী জামে মসজিদ নির্মাণে দোহাজারী কাজী ফার্মস এর পক্ষ থেকে ১ লক্ষ টাকা অনুদান প্রদান  সংবিধান সংস্কারে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহবান জানিয়েছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম। আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল দোহাজারীর উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার এমপি জসিম উদ্দিনের, নাগরিক কমিটির জমকালো অভিষেক,সংবর্ধনা ও গুণীজনদের মরণোত্তর সম্মাননা প্রদান দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন, মরহুম আবুল কাশেম লেদুকে মরণোত্তর সম্মাননা প্রদান মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান শনিবার ফটিকছড়ি পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় লন্ডন প্রবাসী মাসুদুর রহমান। গণশুনানি শেষ হয়েও লাল ফিতায় বন্দি, ঐক্যের অভাবে থমকে আছে দোহাজারী-সাঙ্গু থানা বাস্তবায়ন

চন্দনাইশে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের চন্দনাইশে বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, আপোষহীন  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় গত ৩০ নভেম্বর বাদে আসর দোহাজারী জঙ্গলী পীর শাহ্ (রহঃ) হেফজখানা ও এতিখানার শিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল চন্দনাইশ উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের যুগ্ম আহবায়ক রমজান হোসেন মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে ছিলেন, চন্দনাইশ উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের আহবায়ক মোহাম্মদ লোকমান হাকিম। প্রধান বক্তা ছিলেন, চন্দনাইশ উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সদস্য সচিব মোহাম্মদ মানিকসহ স্থানীয় বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি চন্দনাইশ উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের আহবায়ক মোহাম্মদ লোকমান হাকিম বলেন, বেগম খালেদা জিয়ার এ অবস্থার জন্য “স্বৈরাচারী শেখ হাসিনা দায়ী। তাঁকে মিথ্যা মামলায় কারাগারে রেখে বছরের পর বছর নির্যাতন চালানো হয়েছে। সেই অব্যাহত নির্যাতনই আজ দেশনেত্রীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।” তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার রক্ষার সংগ্রামে বারবার নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলে লড়াই করেছেন। দেশের স্বার্থে পুরো জীবন বিসর্জন দেওয়া একজন নেত্রী হিসেবে তিনি ইতোমধ্যেই মানুষের হৃদয়ের মনিকোঠায় রয়েছেন। তাই বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে সবাকে দোয়া করার আহবান করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট