1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কদলপুরে আম পাড়তে বারণ করায় যুবককে ছুরিকাঘাত চন্দনাইশে শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী দোহাজারীতে ‘মিনি সাজেক’ মাস্টারঘোনা-ধোপাছড়ি পাহাড়ি সড়ক ঘিরেই পর্যটনের নতুন সম্ভাবনা চট্টগ্রাম বিভাগে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস উদযাপন: অধিকার আদায়ের ডাক কুমিল্লায় মে দিবসে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল র‍্যালি হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে দোহাজারী কিল্লাপাড়া শাহী জামে মসজিদ নির্মাণে দোহাজারী কাজী ফার্মস এর পক্ষ থেকে ১ লক্ষ টাকা অনুদান প্রদান  সংবিধান সংস্কারে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহবান জানিয়েছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম। আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

ফটিকছড়িতে প্রাণঘাতী ভীমরুলের দংশনে যুবকের মৃত্যু।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি ।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌর এলাকায় প্রাণঘাতী ভীমরুলের দংশনে সজল নাথ(৪৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গত সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে পৌরসভার ৬ নং ওয়ার্ডের ইমাম নগর এলাকার নাথ পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত সজল ওই এলাকার সুকমল নাথের দ্বিতীয় পুত্র এবং দুই সন্তানের জনক।
নিহতের পরিবারের সাথে  কথা বলে জানা যায়, বসত ঘরের ছাউনির উপর জমে থাকা শুকনো পাতা পরিষ্কার করতে টিনের ছাউনিতে উঠে সজল। এক পর্যায়ে পাশের আম গাছ থেকে এক ঝাঁক ভীমরুল বের হয়ে সজলের শরীরে দংশন করতে করতে বিষাক্ত হুল ডুকিয়ে দেয়, ফলে তীব্র যন্ত্রণায় সজল চিৎকার করতে থাকে। গাছ থেকে কোন রকমে মাটিতে নেমে মাটিতে  গড়াগড়ি দিতে থাকলে স্থানীয়রা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায।
সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল যাওয়ার পরামর্শ দিলেও কিছুটা সুস্থতা বোধ করায় চমেক হাসপাতালে না গিয়ে বাড়ি ফিরে আসে সে।
সন্ধ্যায় ভাত খাওয়া মাত্র বমি করে দেয়।
এ সময় অবস্থার অবনতি হলে ফের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া  হয়। সেখানে রাত সাড়ে ৮ দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার আনিসুল হক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট