1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলন শিক্ষার্থীদের জ্ঞান ভিত্তিক পারদর্শী হতে হবে লেখা পড়ায়ঃ মুসলেহ উদ্দিন বৃহত্তর দোহাজারীর উন্নয়ন: ঐক্যবদ্ধ প্রচেষ্টায় হতে পারে আগামীর অর্থনৈতিক ও পর্যটন হাব রাউজানে অস্ত্র গুলিসহ এক যুবক গ্রেফতার। “পিএমকে’র উদ্যোগে শ্যামলী জোনের যাত্রাবাড়ী শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন। রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থ দণ্ড, মেয়াদ উর্ত্তীণ মালামাল জব্দ। ফটিকছড়ির দৌলতপুর কিন্ডারগার্টেনের পরিচালক নজরুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত। চন্দনাইশে ৪ দিনব্যাপী বৈশাখী মেলা ও সম্মিলিত বর্ষবরণ উৎসব ১৪ এপ্রিল থেকে ১০১ সদস্যের উদযাপন কমিটির আহ্বায়ক এম এ হাশেম রাজু

ফটিকছড়ির হাজিরখীল অগ্রণী সংঘের ফুটসাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।

  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি  :

বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হল ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর ‘হাজিরখীল অগ্রণী সংঘ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর।
যুব সমাজকে মাদকমুক্ত রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে হাজিরখীল অগ্রণী সংঘের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
শুক্রবার ৯ জানুয়ারী বিকেলে হাজিরখীল খেলার মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরব আমিরাত প্রবাসী ব্যবসায়ী ও ফটিকছড়ি প্রেসক্লাবের প্রবাসী সদস্য মো. আব্দুল মান্নান।
খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যবসায়ী ছরওয়ার উদ্দিন।
পল্লী চিকিৎসক সুজন কুমার শীলের সভাপতিত্ব ও আবু বকরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মান্নান বলেন, “সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুব সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে পাড়া-মহল্লায় এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। হাজিরখীল অগ্রণী সংঘের এই উদ্যোগ এলাকার তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বাড়াতে সাহায্য করবে।”
খেলার ট্রপি উন্মোচন করেন ফটিকছড়ি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক মুহাম্মদ নাছির উদ্দিন।
প্রধান আলোচক ছিলেন সমাজসেবক সেলিম মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন- দুবাই প্রবাসী ব্যবসায়ী নজরুল ইসলাম,মো. হাছান, প্রবাসী মোহাম্মদ জয়নাল আবেদীন, মোহাম্মদ ইব্রাহিম,মোহাম্মদ দুলাল প্রমুখ।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় গোপালঘাটা একাদশ বনাম  সন্যাসীরহাট ফুটবল একাদশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট